News Flash

  • Home
  • Uncategorized
  • আইএস-র সঙ্গে জড়িত সন্দেহে ধৃত পাঁচ
Image

আইএস-র সঙ্গে জড়িত সন্দেহে ধৃত পাঁচ

তিরুঅনন্তপুরম, ২৫ অক্টোবর (হি.স.) : অান্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস-র সঙ্গে জড়িত সন্দেহে কেরলের কন্নুর জেলা থেকে পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে৷ সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ৷ এর আগেও কেরলে কিছু যুবকের সঙ্গে এই জঙ্গি সংগঠনের যোগাযোগের কথা শোনা গিয়েছিল৷ গত ১০ অক্টোবর এনআইএ কন্নুর থেকে আজহার (২৪) নামে একজনকে গ্রেফতার করে৷
প্রসঙ্গত, সম্প্রতি, বিমানহানায় খতম হয় শীর্ষস্থানীয় দুই আইএস জঙ্গি৷ সিরিয়ার পূর্ব এবং উত্তর-পূর্বপ্রান্তে বিমানহানায় আইএসের দুই শীর্ষস্থানীয় নেতার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ সিরিয়ার উত্তরাঞ্চলে দেইর এজ জোর প্রদেশে বিমান হামলায় মৃত্যু হয়েছে জঙ্গি নেতা আমের আল-রাফদানের৷ অন্যদিকে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে হাসাকা প্রদেশে বিমান হামলায় মারা যায় আইএসের শীর্ষস্থানীয় নেতা আবু ওসমান আল-ইরাকি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top