News Flash

  • Home
  • Uncategorized
  • শীর্ষ আদালতের নির্দেশ উড়িয়ে দিল্লিতে ফাটল শব্দবাজি, পুড়ল আতশবাজিও
Image

শীর্ষ আদালতের নির্দেশ উড়িয়ে দিল্লিতে ফাটল শব্দবাজি, পুড়ল আতশবাজিও

নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.) : শীর্ষ আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখাল দিল্লিবাসি। দেদার ফাটল শব্দবাজি–সহ একাধিক আতশবাজি ।যার ফলে দূষণের চাদরে ঢাকল দিল্লি | দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণ কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, ওয়াজিরপুরে দূষণের মাত্রা সবথেকে বেশি৷ দ্বিতীয় স্থানে রয়েছে আনন্দ বিহার৷
আদালতের নির্দেশ ছিল দীপাবলি পালন হোক আনন্দে। শব্দবাজি পুড়িয়ে আবহাওয়া দূষণের মাধ্যমে নয়। কিন্তু সেই নির্দেশকেই যেন বুড়ো আঙুল দেখাল দিল্লিবাসি। দেদার ফাটল শব্দবাজি–সহ একাধিক আতশবাজি। প্রবল দূষিত হল বাতাস। রাত ১১টার পর থেকে দূষণের পরিমান বেড়েছে। দিল্লির পার্শ্ববর্তী এলাকা গুরগাঁও, নয়ডা এবং গাজিয়াবাদের বাতাসের অবস্থা সবচেয়ে খারাপ। এছাড়াও আনন্দবিহার, শাহদরা, ওয়াজিরপুর, অশোক বিহার, শ্রীনিবাসপুরির মত এলাকায় অনেক রাত পর্যন্ত আতসবাজির পর্ব চলেছে৷ ফলে বেড়েছে বাতাসে দূষণ।
দীপাবলিতে দিল্লির বাতাস দূষিত হওয়াক পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। দিল্লি ও এনসিআর অঞ্চলে দীপাবলির পর বেশিরভাগ জায়গায় বায়ু গুণমাণ সূচক (একিউআই) ৪০০ ওপরে পৌঁছয়। ৪০০-র ওপরে একিউআই সূচককে গুরুতর বলা হয়। দিল্লির পঞ্জাব বাগ ও আনন্দ বিহার এলাকায় এই সূচক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। শুক্রবার সকালে একিউআই ছিল ৯৯৯। আরকে পুরম এলাকায় এই সূচক ছিল ৯৭৮। শুধুমাত্র পূর্ব দিল্লির দিলশাদ এলাকায় একিউআই ছিল সবচেয়ে কম-২২১। দিল্লির তুলনায় এনসিআর অঞ্চলে দূষণের মাত্রা অনেকটাই কম। সেখানে একিউআই ঘোরাফেরা করছে ৪০০-৪২০-র মধ্যে।
এর আগে দিল্লি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) দাবি করেছিল যে, ২০১৬-র দীপাবলির সময়ের তুলনায় এবার রাজধানী দূষণের পরিমাণ কম।
প্রসঙ্গত, দিল্লিতে পটকা–আতসবাজি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট৷ আর এরপরে আতসবাজি বিক্রেতারা সেই নিষেধাজ্ঞার বিরোধিতাও করে৷ পূর্ব দিল্লি থেকে দক্ষিণ দিল্লি পর্যন্ত আতসবাজি–পটকার শব্দ শোনা গিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top