News Flash

  • Home
  • Uncategorized
  • ফের এক নয়া ফতোয়া নিয়ে এল দারুল উলুম দেওবন্দ
Image

ফের এক নয়া ফতোয়া নিয়ে এল দারুল উলুম দেওবন্দ

লখনউ, ১৯ অক্টোবর (হি.স.): ফের এক নয়া ফতোয়া নিয়ে এল দারুল উলুম দেওবন্দ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা উচিৎ নয়, এটা ইসলাম বিরোধী, এমনটাই উল্লেখ করা হয়েছে ফতোয়ায়। মুসলিমদের তাই ছবি পোস্ট করতে নিষেধ করেছে দেশের সবথেকে বড় ইসলামিক প্রতিষ্ঠান উত্তরপ্রদেশে সাহরানপুরের দেওবন্দ। মৌলানা লুত্ফুরহমান বলেন, মুসলিম মহিলারা ইদানিং খুব বেশি বিউটি পার্লারে যাচ্ছেন৷ সেটা ঠিক নয়৷ যেমন পুরুষের দাড়ি কাটা অবৈধ, তেমনই মহিলাদের চুল কাটাও অবৈধ৷ কিছুদিন আগে ফতোয়া বিভাগের কাছে এক ব্যক্তি প্রশ্ন তোলেন, মহিলাদের চুল কাটা ও আইব্রো প্লাক করা কি উচিত? উত্তরে ফতোয়া বিভাগ বলে, ইসলাম এর অনুমোদন দেয় না৷ যে সব মহিলারা অকারণে চুল কাটায় তারা ভুল করে৷ মুসলিম মহিলাদের চুল কাটা ও আইব্রো প্লাক করা অনুচিত৷ চুল মহিলাদের সৌন্দর্যের অংশ৷ যদি খুব প্রয়োজন না পড়ে, তাহলে মহিলাদের চুল কাটা উচিত নয়৷ ইসলাম ধর্মে যে ১০ টি বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা আছে, তার মধ্যে এটি একটি৷ সেখানে মুসলিম মহিলাদের চুল কাটা ও আইব্রো প্লাক করতে নিষেধ করা হয়েছে৷ তাই একে অবৈধ আখ্যা দেওয়া হয়েছে৷ দেওবন্দের তরফ থেকে দারুল ইফতায় জানানো হয়েছে, পুরুষ কিংবা মহিলা কারোরই সোশ্যাল মিডিয়ায় নিজের বা পরিবারের কারও ছবি পোস্ট করা উচিৎ নয়। এটি একটি ইসলাম বিরোধী কাজ।

Releated Posts

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top