News Flash

  • Home
  • Uncategorized
  • আদিবাসী কিশোরীকে অপহরণ করে বিয়ে করার অভিযোগে গ্রেফতার যুবক
Image

আদিবাসী কিশোরীকে অপহরণ করে বিয়ে করার অভিযোগে গ্রেফতার যুবক

ঝাড়্গ্রাম, ১৩ অক্টোবর (হি. স) : আদিবাসী এক কিশোরীকে অপহরণ করে বিয়ে করার অভিযোগে বৃহস্পতিবার এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত ওই যুবকের নাম রাহুল মুর্মু (২০)। রাহুলের বাড়ি জামবনী থানার একতাল গ্রামে। শুক্রবার ধৃত রাহুলকে ঝাড়গ্রামের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেপজাতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিকপাড়ার রেল কোয়ার্টরের বাসিন্দা কিরনচন্দ্র হেমব্রমের সতেরো বছরের কিশরী গত ১১ তারিখ নিখোঁজ হয়ে যায়। ওই দিন ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিরন বাবু। কিরনচন্দ্রবাবুর অভিযোগ, গত বুধবার আমার সতেরো বছরের মেয়ে গত ৭ তারিখ সকাল দশটা নাগাদ মানিকপাড়া বাজারে গিয়েছিল। কিন্তু বাজার থেকে আর বাড়ি ফেরেনি মেয়ে। দু’দিন পরে আমি জানতে পারি রাহুল মুর্মু নামে এক যুবক আমার মেয়েকে ভূলিয়ে ফুসলে নিয়ে গিয়ে জোর পূর্বক বিয়ে করেছে। এদিকে অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ জামবনী থানার একতাল গ্রামের বাড়ি থেকে যুবককে গ্রেফতার করে। এবং নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসেন পুলিশ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top