News Flash

  • Home
  • Uncategorized
  • নির্মীয়মান আইএনএস বিক্রান্ত পরিদর্শন করলেন নৌ-প্রধান সুনীল লাম্বা
Image

নির্মীয়মান আইএনএস বিক্রান্ত পরিদর্শন করলেন নৌ-প্রধান সুনীল লাম্বা

কোচিন, ১৩ অক্টোবর (হি.স.) : সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মীয়মান আইএনএস বিক্রান্তের নির্মাণ কাজ খতিয়ে দেখতে বৃহস্পতিবার কোচিনের শিপইয়ার্ডে নির্মীয়মান জাহাজটির পরিদর্শন করলেন নৌসেনা প্রধান সুনীল লাম্বা। নৌসেনার পক্ষ থেকে অনুমান করা হচ্ছে যে ৪০০০০ টন ওজনের এই জাহাজটি ভারতীয় নৌবাহিনীর হাতে ২০১৯ সালে তুলে দেওয়া হবে। পরমাণবিক এবং রাসায়নিক হামলা বিরুদ্ধে লড়াই করার জন্য সক্ষম এই এয়ারক্রাফট কেরিয়ার শ্রেণীভুক্ত জাহাজ ১২ টি মিগ-২৯, ৮ টি তেজস এবং ১০ টি হেলিকপ্টারকে একই সঙ্গে বহন করতে সক্ষম।
১৯৬১ সালে ইংল্যান্ড থেকে কেনা আইএনএস বিক্রান্তের নামেই এর নামকরণ করা হয়েছে। আনুমানিক ২০,০০০ কোটি টাকা ব্যায় নির্মীয়মান এই যুদ্ধ জাহাজটি ২০২৩ সালের মধ্যে ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হবে বলে কেগের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে ২০০৩ সালে এই প্রকল্পে অর্থধার্য করা হলেও। বিভিন্ন কারণে প্রকপ্লের কাজ পিছিয়ে পরে। পাশাপাশি ভারত মহাসাগরে চিনা নৌবহর যেভাবে তার শক্তি বৃদ্ধি করছে। সেখানে ভারতীয় নৌবাহিনীর জন্য এই রকম যুদ্ধ জাহাজ বিশেষ ভাবে প্রয়োজন। পাশাপাশি নৌবাহিনী সাবমেরিন গুলিও পুরনো হয়ে গিয়েছে। নৌবাহিনীর হাতে থাকা ২৫ টি সাবমেরিনের মধ্যে ১৩ টি সাবমেরিনই কয়েক দশকের পুরনো। চিনের ৭০ টি অত্যাধুনিক সাবমেরিনের কাছে যা কিছুই নয় বলে দাবি করছে যুদ্ধ বিশারদরা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top