News Flash

  • Home
  • Uncategorized
  • ‘হাফপ্যান্ট’ নিয়ে মন্তব্য করে বিতর্কে রাহুল, ‘অশ্লীল’, প্রতিক্রিয়া স্মৃতির
Image

‘হাফপ্যান্ট’ নিয়ে মন্তব্য করে বিতর্কে রাহুল, ‘অশ্লীল’, প্রতিক্রিয়া স্মৃতির

ভদোদরা, ১১ অক্টোবর (হি.স.): গুজরাতে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে ভদোদরার একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আরএসএস-এর মহিলা সদস্য সংক্রান্ত প্রসঙ্গ উল্লেখ করেন রাহুল। তিনি বলেন, কংগ্রেসের প্রতি স্তরে মহিলারা কাজ করেন।তিনি যোগ করেন, বিজেপি ভাবে মহিলারা যতক্ষণ মুখ না খুলছে ততক্ষণ সব ঠিক আছে। আর যখনই মহিলার কথা বলতে শুরু করেন, বিজেপি তাঁদের থামিয়ে দেয়।

এপর্যন্ত ঠিক ছিল। কিন্তু, এরপর রাহুল যোগ করেন, বিজেপির সংগঠন হল আরএসএস। কখনও আপনারা কোনও মহিলাকে হাফপ্যান্ট পরে শাখায় অংশগ্রহণ করতে দেখেছেন?

কংগ্রেস সভাপতির এই মন্তব্যকে ‘অশ্লীল’ বলে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, রাহুলজি যদি মনে করেন, মহিলাদের শর্ট পরা ক্ষমতায়নের প্রতীক, তাহলে একজন মহিলা হিসেবে আমি ওই মন্তব্যের বিরোধিতা করছি।প্রসঙ্গত, খাকী হাফপ্যান্ট দীর্ঘদিন ধরেই আরএসএস-এর সদস্যদের পোশাকের অঙ্গ হিসেবে ছিল। বিভিন্ন সম্মেলন থেকে শুরু করে অনুষ্ঠানে সকল সদস্য এই হাফপ্যান্ট পরতেন। কিন্তু, বছর খানেক আগে তা পরিবর্তন করে ফুলপ্যান্ট পরার সিদ্ধান্ত নেয় আরএসএস।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top