News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে বিবেচিত হবে, ঐতিহাসিক রায়ে জানাল শীর্ষ আদালত

নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে বিবেচিত হবে, ঐতিহাসিক রায়ে জানাল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.) : ১৫ থেকে ১৮ বছরের নীচে নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে বিবেচিত হবে৷ বুধবার ঐতিহাসিক রায়ে জানাল দেশের শীর্ষ আদালত৷ বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তার ডিভিশন বেঞ্চ এই যুগান্তকারী রায় দেন৷ এদেশে ১৮-র নিচে মহিলাকে বিয়ে করা অবৈধ হল সুপ্রিম কোর্টের এমন রায় বলে ধারণা করা হচ্ছে৷

এতদিন ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী ১৮ বছরের নীচে কোন নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক করলে তা অপরাধের সামিল বলে ধরা হত৷ ব্যতিক্রম, ওই নাবালিকা তার স্ত্রী হলে আইনি সুরক্ষা কবচ পেতেন স্বামী৷ সেই ধারার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৩৭৫ নম্বর ধারার ২ নং অনুচ্ছেদ অনুযায়ী নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ককে ধর্ষণ বলে গণ্য করা হবে৷

১৮ বছরের নীচে মেয়েদের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ৷ কিন্তু আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়ার ঘটনা আকছার ঘটে চলেছে৷ এক সমীক্ষা অনুযায়ী দেশে এই মুহূর্তে ২.৩ কোটি ‘বালিকা বধূ’ আছে৷ সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে তাদের ইচ্ছার বিরুদ্ধে শারিরীক সম্পর্ক স্থাপন বন্ধ করতে এফআইআর দায়েরের অধিকার দেওয়ার কথা বলা হয়৷

অন্যদিকে দেশের সামাজিক পরিস্থিতির কথা তুলে ধরে কেন্দ্র শীর্ষ আদালতকে জানায়, বাল্য বিবাহ বাস্তব ঘটনা৷ কিন্তু বাল্য বিবাহ নিয়ে কেন্দ্রের কোনও যুক্তি আদালতের ধোপে টেকেনি৷ বাল্য বিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুই বিচারপতি৷ শীর্ষ আদালত জানায় ১৫ থেকে ১৮ বছরের মধ্যে কোন নাবালিকার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করলে তা ধর্ষণ বলে গণ্য করা হবে৷ এক্ষেত্রে নাবালিকা স্ত্রী থানায় গিয়ে অভিযোগ জানালে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হবে৷ আদালত আরও জানায় এক বছরের মধ্যে এই অভিযোগ জানাতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top