News Flash

  • Home
  • Uncategorized
  • রেল অবরোধ প্রত্যাহার অসমে
Image

রেল অবরোধ প্রত্যাহার অসমে

কোকরাঝাড় (অসম), ১০ অক্টোবর, (হি.স.) : পৃথক বোড়োল্যান্ডের দাবিতে আহূত ১২ ঘণ্টার রেল অবরোধ মঙ্গলবার বিকেল ৩.৩০টায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জনসাধারণের অসুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন বলে জানিয়েছেন নিখিল বোড়ো ছাত্র সংস্থার (আবসু) সাধারণ সম্পাদক রলেন্স ইসলারি।
উল্লেখ্য, পৃথক বোড়োল্যান্ড এবং বিটিসি এলাকার বাইরে বসবাসকারী বোড়োদের সুরক্ষা ও তাদের রাজনৈতিক অধিকারের দাবিতে মঙ্গলবার সকাল পাঁচটা থেকে ১২ ঘণ্টার রেল অবরোধ কর্মসূচি পালন করছিল আলোচনাপন্থী অস্ত্রবিরত উগ্রপন্থী সংগঠন এনডিএফবি (প্র)-সহ আবসু, পিপল জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বড়োল্যান্ড মুভমেন্ট (পিজেএসিবিএম), ইউপিপিএল প্রভৃতি সংগঠনের কর্মী-সমর্থকরা। রেল অবরোধের জেরে কোকরাঝাড়, গোসাঁইগাঁও, বাসুগাঁও, শোণিতপুর, ঢেকিয়াজুলি, চৌতারা ইত্যাদি রেলস্টেশনে বহু যাত্রীবাহী ট্রেন আটকে রাখে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। এতে হাজার হাজার যাত্রী চরম হয়রানির মুখে পড়েন।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top