News Flash

  • Home
  • Uncategorized
  • ফের শিশুমৃত্যু গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে
Image

ফের শিশুমৃত্যু গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে

গোরক্ষপুর, ৯ অক্টোবর (হি.সর শিশুমৃত্যু উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালে। ২৪ ঘণ্টায় অন্তত ১৬টি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সদ্যোজাতরা হাসপাতালের নিওনাটাল এবং আইসিইউতে ভর্তি ছিল। এই ঘটনা আবারও আগস্ট মাসের শিশু মৃত্যুর ঘটনাকে মনে করিয়ে দিল।
বিআরডি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুরা এনসেফালাইটিসে আক্রান্ত ছিল। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে দেওরিয়া থেকে ৬ জন, কুশিনগর থেকে ২ জন, গোরখপুর ও মহারাজগঞ্জ থেকে ৮ জন, এবং বস্তি ও বলরামপুর থেকে ২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়।
হাসপাতালসূত্রে খবর, এ বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত এখানে ১,৪৭০ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৩১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০ জন।
চলতি বছরের আগস্টেই অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল ৬৩ জন শিশুর। এই ঘটনার জেরে হাসপাতালের অধ্যক্ষকে বরখাস্ত করে দেয় রাজ্য সরকার এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top