News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকার মত ভারতেও ক্রমে বাড়ছে বর্ণবিদ্বেষী হামলা
Image

আমেরিকার মত ভারতেও ক্রমে বাড়ছে বর্ণবিদ্বেষী হামলা

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.) : এবার দিল্লির রাস্তায় এক কৃষ্ণাঙ্গ যুবককে গণধোলাই খেতে হল। আমেরিকার মত ভারতেও ক্রমে বাড়ছে বর্ণবিদ্বেষী হামলা। তাঁর বিরুদ্ধে কৃষ্ণা মালব্য নগরের কৃষ্ণা কুমার নামে এক বাসিন্দার বাড়িতে ডাকাতির অভিযোগ। বাড়ির বাসিন্দারা বলেছিলেন, ২৪ সেপ্টেম্বর ওই বাড়িতে ঢোকে ওই নাইজেরিয়ার বাসিন্দা। কিছু চুরি করে পালাতে গিয়ে সিঁড়ির উপর পড়ে যায়। তখনই নাকি তাকে হাতে নাতে ধরে রাস্তার ধারের লাইট পোস্টে বেঁধে ফেলা হয়। তার পরেই চলে মার। লাথি, চড় তো ছিলই, এছাড়া ভিড়ের মধ্যে থেকে মানুষ চিৎকার করে বলছিলেন, গায়ে লঙ্কা ঘষে দিয়ে ধোলাই দেওয়ার কথা। এই গোটা ঘটনার মধ্যে অসহায় ভাবে একাধিকবার হাত জোড় করে ক্ষমা চায় ওই নাইজেরিও। কিন্তু লাভ হয়নি। অপরাধ করলেও কাউকে এভাবে গণধোলাই দেওয়ার অধিকার কার আছে ? সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ার পর এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। আর এই ঘটনার সময় কেন কেউ একবার সাহায্যের জন্য এগিয়ে আসেননি, সেই প্রশ্নও তোলা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top