News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে ‘সিপিএম হঠাও’-এর ডাক অমিত শাহের
Image

কেরলে ‘সিপিএম হঠাও’-এর ডাক অমিত শাহের

তিরুবনন্তপুরম, ০২ অক্টোবর (হি.স.): সিপিএম ক্যাডারদের হাতে রাজ্য জুড়ে বিজেপি কর্মীরা আক্রান্ত, খুন হচ্ছেন। এই অভিযোগ তুলে ‘সিপিএম হঠাও’-এর ডাক বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। মঙ্গলবার দু সপ্তাহের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে কান্নুরে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে তীব্রআক্রমণ করেন অমিত শাহ।
তাঁরা রাজ্যের বাম শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক পথে লড়বেন বলে জানিয়ে বিজেপি সভাপতি বলেন, কেরলে সব রাজনৈতিক হত্যার জন্য দায়ী সিপিএম নেতা তথা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রসঙ্গত, কান্নুর সিপিএম দূর্গ বলে পরিচিত, বিজয়নের নিজের শহরও।
বুধবার থেকে দেশের সব রাজ্যের রাজধানীতে শুরু হবে বিজেপির এই ‘জনরক্ষা যাত্রা’। বিজেপি কর্মীরা রাজনৈতিক খুনোখুনির বলি হচ্ছেন বলে দাবি করে এজন্য বিজয়নই দায়ী বলে অভিযোগ করেন তিনি।
বিজেপির দাবি, ২০০১ সাল থেকে তাদের ১২০ জন কর্মী খুন হয়েছেন কেরলে, শুধু কান্নুরেই সংখ্যাটা ৮৪। গত বছর সিপিএম রাজ্যে ক্ষমতায় আসার পর সেখানে ১৪ জন নিহত হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top