News Flash

  • Home
  • Uncategorized
  • জেএমবি নেতা জিব্রিল গ্রেফতার
Image

জেএমবি নেতা জিব্রিল গ্রেফতার

ঢাকা, ২২ সেপ্টেম্বর (হি.স.): ইচ্ছে ছিল মডেল হওয়ার৷সেই ইচ্ছে সফল হয়নি৷শেষপর্যন্ত জঙ্গি হয়ে যায় জিব্রিল৷দীর্ঘদিন ফেরার থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করেছে ব়্যাব৷ ধৃত জিব্রিল জেএমবির প্রথম সারির নেতা৷ তার পুরো নাম নেতা ইমাম মেহেদী হাসান৷
ঢাকার বনশ্রী এলাকার একটি বাড়ি থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে৷ তার কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট, জঙ্গি পুস্তিকা বাজেয়াপ্ত করা হয়েছে।
জিব্রিলের বাড়ি পটুয়াখালির বাউফলের রাজাপুরে৷ বিবিএ পাশ করার পর কিছুদিন ব়্যাম্প মডেল হিসেবে কাজ করেছিল জিব্রিল। ২০১৫ সাল থেকে জেএমবি সংগঠনে জড়িয়ে পড়েছিল৷
জানা গিয়েছে, ২০১৬ সালের ৮ অক্টোবর ব়্যাব অভিযানে পালাতে গিয়ে নিহত হয় জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তৎকালীন প্রধান সারোয়ার জাহান ওরফে মানিক৷ এর পর এই জঙ্গি গোষ্ঠী দুর্বল হয়ে পড়ে। আর সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে থেকে গিয়েছিল জিব্রিল৷
তার সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের যোগাযোগ ছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। মডেল থেকে জঙ্গি হয়ে যাওয়া জিব্রিল সংগঠনে নিয়মিত অর্থের জোগান দিত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top