News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে আশঙ্কাজনক বাইক আরোহী
Image

যান সন্ত্রাসে আশঙ্কাজনক বাইক আরোহী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ সেপ্ঢেম্বর৷৷ কড়ইমুড়ায় ফের যান দুর্ঘটনা৷ পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ণ৷ মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিট নাগাদ টিআর০১এক্স-০৫৪৩ নম্বরের হোন্ডাই আই১০ গাড়িটি আগরতলা থেকে বক্সনগর আসছিল বিকল্প সড়ক ধরে৷ কড়ইমুড়া মূল সড়কে উঠতেই টিআর০১পি-৬৬২১ নম্বরের পালসার বাইকটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ সাথে সাথে বাইকের চালক রাস্তার পাশে ছিটকে পরে৷ বাইকে পেছনে বসা বীরেন্দ্র সরকার (৪৫) ছিটকে গিয়ে হোন্ডাই গাড়িটির সামনে গ্লাসে উপর পড়ে৷ সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়ে, মাথা ফেটে চৌচির হয়ে যায়৷ নাক ও কান দিয়ে রক্ত পড়তে থাকে৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনী এসে তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ অবস্থা গুরুতর দেখে তাকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়৷ অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়, অন্যদিকে কড়ইমুড়াতে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে৷ কিন্তু বিশালগড় থানা থেকে কোন ট্রাফিক পুলিশ দেওয়া হচ্ছে না, এনিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন৷ উল্লেখ্য, কিছু দিন পূর্বে এক বৃদ্ধ মেয়ের বাড়িতে ঈদের নিমন্ত্রণ দিয়ে বাড়ি ফেরা পথে কড়ইমুড়া বাজারেই যান সন্ত্রাসে নিহত হয়েছিলেন, তবুও পুলিশের কোন হেলদোল নেই৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top