News Flash

  • Home
  • Uncategorized
  • এবার ১৪টি দেহ অনুমতি ও ডেথ সার্টিফিকেট ছাড়াই হাসপাতালে পাঠানোর নথী উদ্ধার ডেরা সচ্চা থেকে
Image

এবার ১৪টি দেহ অনুমতি ও ডেথ সার্টিফিকেট ছাড়াই হাসপাতালে পাঠানোর নথী উদ্ধার ডেরা সচ্চা থেকে

লখনউ, ৯ সেপ্টেম্বর (হি.স.) : ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম সিংহের ডেরার একের পর এক ঘটনা প্রকাশ্যে আসছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, সিরসার ডেরা সদর দফতর থেকে ১৪টি দেহ লখনউয়ের জিসিআরজি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস নামে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। গবেষণার জন্য মৃতদেহ গুলোর কোনও অনুমতি ও ডেথ সার্টিফিকেট ছাড়াই ওই হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
উত্তরপ্রদেশ সরকারকে এনিয়ে নোট পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। বলা হয়েছে, ডেরা থেকে ডেথ সার্টিফিকেট ছাড়া ১৪টি দেহ আসা যথেষ্ট গুরুত্বপূর্ণ ইস্যু। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মহৎ কাজে ব্যবহার করতে রাম রহিমের অনুগামীরা ওই দেহগুলো দান করে। সংশ্লিষ্ট ১৪টি পরিবার এফিডেভিট করে জানিয়েছে, গবেষণার জন্য দেহ দান করেছে তারা। শুধু এই কলেজেই নয়, আরও নানা কলেজে ডেরা সমর্থকরা ব্যবচ্ছেদের জন্য দেহ দান করেন। তবে কীসে ওই ব্যক্তিদের মৃত্যু হল তা স্পষ্ট নয়।
মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার একটি দল ১৬ অগাস্ট হাসপাতাল ঘুরে দেখে। অ্যানাটমি বিভাগে ১৪টি শীর্ণ লাশ পায় তারা। অাগামী দুবছরের জন্য ছাত্র ভর্তি বন্ধ রাখতে ওই কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, সরকারিই হোক বা বেসরকারি মেডিক্যাল কলেজে দেহ দান করতে ডেথ সার্টিফিকেট অত্যাশ্যক। সঙ্গে চাই মৃতের পরিবারের অনুমতিপত্রও। পরিচয়হীন দেহগুলির ময়না তদন্ত আগে করতে হবে। তারপর পুলিশি ছাড়পত্র পেলে তা হাতে পেতে পারে মেডিক্যাল কলেজ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top