News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার ঘটনার পুনর্নির্মাণ করবে সিট
Image

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার ঘটনার পুনর্নির্মাণ করবে সিট

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.) : সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার ঘটনা পুনর্নির্মাণ করবে বিশেষ তদন্তকারী দল (সিট)। সূত্রের খবর, এজন্য গৌরীর বাড়িতে যাবেন সিট-র আধিকারিকরা। নেওয়া হতে পারে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্যও। গৌরী লঙ্কেশ হত্যার তদন্তে বৃহস্পতিবার গঠিত হয় সিট। ঘটনাস্থলে গিয়ে একপ্রস্থ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। এরইমধ্যে গৌরীর পরিবারের লোকজন এই ঘটনার রাজনৈতিক রঙ না দেখার আর্জি জানিয়েছেন।

নিহত সাংবাদিকের ভাই ইন্দ্রজিৎ লঙ্কেশ বলেন, “একজন সাংবাদিক, একজন মহিলা এবং আমাদের বোন যাতে ন্যায়বিচার পায়, তার ব্যবস্থা করা হোক। দয়া করে গৌরী হত্যাকাণ্ডে রাজনৈতিক রঙ লাগাবেন না। আমি সবাইকে এই অনুরোধ জানাচ্ছি। সব রাজনৈতিক দলকে অনুরোধ করছি। আমরা শুধু বিচার চাই।”

এদিকে ঘটনার পুনর্নির্মাণ সম্পর্কে ফরেনসিক বিশেষজ্ঞরা জানান, খুন বা হত্যার ঘটনা পুনর্নির্মাণ করলে অনেক দ্বিধা কেটে যায়। তাই বারবার এটা করা হয়। এর মাধ্যমে তদন্তের পরিণতিতে আসার চেষ্টা করা হয়। এই ঘটনা পুনর্নির্মাণ হলে বিষয়টা অনেকটা স্পষ্ট হবে। হত্যার সময় হত্যাকারীদের গতিবিধি সম্পর্কে জানা যাবে। তাই উপযুক্ত প্রমাণ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ঘটনার মূলে পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারীরা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top