News Flash

  • Home
  • Uncategorized
  • লঙ্কেশের হত্যা নিয়ে রাজনীতি বন্ধ করুন, রাহুলকে খোঁচা রবিশঙ্করের
Image

লঙ্কেশের হত্যা নিয়ে রাজনীতি বন্ধ করুন, রাহুলকে খোঁচা রবিশঙ্করের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): বিশিষ্ট সাংবাদিক-সম্পাদক গৌরী লঙ্কেশের হত্যা নিয়ে রাজনীতি করা বন্ধ করুন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| শুক্রবার এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ| সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুক্রবার রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, `প্রত্যেকটি হত্যার নিন্দা করা সঠিক, কিন্তু আমার উদার বন্ধুরা কেরল এবং কর্ণাটকে বিজেপি ও আরএসএস কর্মীদের হত্যার পর কেন নীরব ছিলেন?’

এরপরই কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, `মহান নেতা রাহুল গান্ধী সর্বদা হোমওয়ার্ক না করেই বক্তব্য রাখেন, প্রকাশ্যে অভিযোগ করেছেন আরএসএস এবং ডানপন্থী মতাদর্শ জড়িত| আমরা কি তাহলে কর্নাটকের কংগ্রেস সরকারের কাছ থেকে যথাযথ তদন্ত আশা করতে পারি?’

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগরের বাসভবনে গুলি করে হত্যা করা হয় সাপ্তাহিক ট্যাবলয়েড `লঙ্কেশ পত্রিকার’ সম্পাদক গৌরী লঙ্কেশ (৫৫)-কে| নিহত সাংবাদিকের মাথায় ও পাঁজরে গুলি লেগেছিল| সূত্রের খবর, সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার ঘটনা পুনর্নির্মাণ করবে ৱিশেষ তদন্তকারী দল (সিট)| বৃহস্পতিবারই ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top