News Flash

  • Home
  • Uncategorized
  • গণবন্টন ব্যবস্থা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার পরিচালক সমিতি
Image

গণবন্টন ব্যবস্থা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার পরিচালক সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ রেশন বাঁচাও দাবীকে সামনে রেখে রবিবার সরকারী ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি এ এম সি কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ সমিতির সদর কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রামণ হানেন পুর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী৷ রাজ্য সরকার গরীবের খাদ্যের নিশ্চয়তার জন্য রেশনিং ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে৷ কিন্তু কেন্দ্রের সরকার রেশনিং ব্যবস্থা বন্ধ করতে চাইছে বলে অভিযোগ করেছেন সমর চক্রবর্তী৷ ১৪টি নিত্যপন্য রেশনের মাধ্যমে সরবরাহ করা হলে গরীব, মধ্যবৃত্তরা উপকৃত হবেন৷ চিনি সরবরাহ বন্ধ করে দিয়েছে কেন্দ্র৷ রেশন বন্ধ হলে তৎসঙ্গে যুক্ত থাকা রেশন ডিলাররা অনাহারে মারা যাবেন৷ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ছাড়িয়ে যাবে৷ তাঁর অভিযোগ, পুঁজিপতিদের স্বার্থে সমস্ত ক্ষেত্রকে বেসরকারী করার ছক কষেছে মোদী সরকার৷ দেশবাসীকে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি লঙ্ঘণ করেছেন কেন্দ্র৷ মানুষের রুটি রুজগারের নিশ্চয়তা প্রদানে ব্যর্থ মোদী সরকারের বিরুদ্ধে রেশন পরিচালক সমিতির আন্দোলন জোরদার করার ডাক দিয়েছেন সমর চক্রবর্তী৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top