News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল পরীক্ষা বিরুদ্ধে সরব হওয়া দলিত ছাত্রীর আত্মহত্যা
Image

সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল পরীক্ষা বিরুদ্ধে সরব হওয়া দলিত ছাত্রীর আত্মহত্যা

চেন্নাই, ২ সেপ্টেম্বর (হি.স) : অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার (যার পোশাকি নাম নিট) বিরুদ্ধে সরব হওয়া দলিত ছাত্রী ১৭ বয়সী এস অনিতার ঝুলন্ত দেহ পাওয়া গেল শুক্রবার তার বাড়ি থেকে। তার বাড়ির লোকেদের অভিযোগ ডাক্তারি পড়ার সুযোগ না পেয়ে অবসাদে আত্মহত্যা করে এই দলিত ছাত্রী।
তামিল নাডুর আরিয়ালী জেলাড় বাসিন্দা ঠিকা শ্রমিকের মেয়ে এস অনিতা তামিল নাডুর বোর্ড পরীক্ষায় ১২০০ মধ্যে ১১৭৬ নম্বর পেয়ে পাশ করেছিল। আগের নিয়ম বলবত থাকলে এই নম্বরেই ডাক্তারি পড়ার সুযোগ পেত অনিতা। কিন্তু সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় ভাল ফল করতে ব্যর্থ হয় অনিতা। পরে সে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায় যে অভিন্ন সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা খারিজ করে দিতে।
তার এই অকাল আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা রজনীকান্ত। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন যে দুঃখ ও যন্ত্রণার মধ্যে দিয়ে অনিতার জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছে তা তিনি উপলব্ধি করতে পারছেন। শোক প্রকাশ করেছেন কমল হাসানও।
উল্লেখ্য গত বছর সুপ্রিম কোর্ট দেশের সব মেডিক্যাল কলেজের কে জানায় যে অভিন্ন সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করতে। তখন তামিল নাডুর সরকার থেকে জানানো হয় নিট বা অভিন্ন সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা সিবিএসইর সিলেবাস অনুসারে হয়। তাই সিবিএসই বোর্ডে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা এগিয়ে থাকে অন্যান্য বোর্ডের ছাত্রছাত্রীদের তুলনায়। অন্যদিকে রাজ্যের আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষদের কাছে নিজের ছেলেমেয়েদের দামি কোচিং সেন্টারে পড়ানোর আর্থিক ক্ষমতা থাকে না। তাই এই পরীক্ষায় তারা বারেবারে পিছিয়ে পরে। সুপ্রিম কোর্ট রাজ্যের অনুরোধে গতবছর ছাড় দিয়েছিল। কিন্তু এবছর তারা ছাড় দিতে অস্বীকার করে আদালত। তামিল নাডু সরকার বিশেষ অধ্যাদেশ পাশ করিয়ে নিটকে আটকাতে পারত। কিন্তু আদালতে তারা নিটের পক্ষে কথা বলে আর তাই সুপ্রিম কোর্টও জানায় যে তামিল নাডু যেন নিট পরীক্ষা কার্যকর করে। এই মৃত্যু তে গভীর শোক প্রকাশ করে অভিনেতা কমল হাসান জানান যে আমাদের যুক্তি হয়তো দুর্বল হয়ে পরেছিল।আদালতে আমাদের যুক্তিকে আরও বেশি শক্তিশালী করা উচিত ছিল।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top