জম্মু, ২ সেপ্টেম্বর (হি.স) : আবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। শুক্রবার বিকেল বেলায় জম্মুর পুঞ্চ জেলার কৃষ্ণা সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গোলা বর্ষন করে পাকিস্তান সঙ্গে চলে মার্টার শেলিংও। পাকিস্তানের অতর্কিত হামলায় বিএসএফের এক জওয়ানের মৃত্যু হয়েছে।
নিহত জওয়ানের নাম কমলজিত সিং। ৫০ বছর বয়সী এই জওয়ান বিএসএফের এএসআই পদে কর্মরত ছিলেন। বিএসএফ সূত্রে জানানো হয়েছে যে শুক্রবার বিকেলবেলায় পাকিস্তান সীমান্তের কাছে পুঞ্জে জেলার কৃষ্ণা সেক্টারে পাকিস্তান সেনা সীমান্তরে ওপ্রান্ত থেকে গোলা বর্ষন করে। পাল্টা জবাব দেয় বিএসএফও। সংঘর্ষে শহীদ হন কমলজিত সিং। আহত অবস্থায় তাকে বেস হাসপাতালে নিয়ে আসা হয়। তকে বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু তিনি মারা যান। শহীদ কমলজিত পাঞ্জাবের ভাটিন্ডা জেলার মলকানা গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৮৮ সালে তিনি সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ যোগ দেন।
জম্মুর পুঞ্চে আবার গোলাবর্ষন করল পাকিস্তান
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















