নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের গোরক্ষপুরে বাবা রাঘব দাস (বিআরডি) হাসপাতালে গত আগস্ট মাসে মৃত্যু হয়েছে ৭০টি শিশুর| বিয়োগান্তোক এই ঘটনার তদন্তে নেমে চিকিত্সক কাফিল খানকে গ্রেফতার করল উত্তর প্রদেশ এসটিএফ| গত আগস্ট মাসে শিশুর মৃত্যু সময় নোডাল অফিসার ছিলেন চিকিত্সক কাফিল খান| ইতিমধ্যে ওই পোস্ট থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে|
শিশু মৃত্যুর ঘটনায় শুক্রবারই চিকিত্সক কাফিল খান সহ ৭ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করেছে গোরক্ষপুর আদালত| বাকি ৬ জন হলেন, ড: সতীশ, ফার্মাসিস্ট গজানন জৈয়সওয়াল, অ্যাকাউন্টেন্ট সুধীর পাণ্ডে, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক সঞ্জয় কুমার ত্রিপাঠী, গ্যাস সরবরাহকারী উদয় প্রতাপ সিং এবং মণিষ ভাণ্ডারী| শিশু মৃত্যুর ঘটনায় চিকিত্সক দম্পতি সহ ৯ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায়, দুর্নীতি দমন আইন এবং ভারতীয় মেডিক্যাল কাউন্সিল আইনের আওতায় মামলা রুজু করা হয়েছিল|
গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে শিশুমৃত্যু, ধৃত চিকিত্সক কাফিল খান
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















