News Flash

  • Home
  • Uncategorized
  • ডেঙ্গুর প্রকোপ বাড়ছে দিল্লিতে, আক্রান্তের সংখ্যা ৯৪৫ জন
Image

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে দিল্লিতে, আক্রান্তের সংখ্যা ৯৪৫ জন

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): দিল্লি এবং সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। রাজধানীতে এখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯৪৫জন। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত সপ্তাহেই নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১০জন।
সূত্রের খবর, মোট ডেঙ্গু আক্রান্ত ৯৪৫জনের মধ্যে ৪৩৫জন দিল্লির বাসিন্দা। বাকিরা সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে এখনই ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে মুক্তির আশা কম। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। স্যার গঙ্গারাম হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান এস পি বাটরা জানিয়েছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। হাসপাতালে প্রতিদিনই ভিড় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর। আগস্ট মাসে থেকে প্রতিদিন ৩ থেকে ৪জন রোগী হাসপাতালে আসছেন ডেঙ্গু নিয়ে।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top