নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট৷৷ রাজ্যের একমাত্র মাঝারি শিল্প কারখানা জুটমিল বন্ধ হয়ে পরার মুখে এসে ঠেকেছে৷ রাজ্য সরকারের অধিগৃহিত এই কারখানার কর্মীদের দেশের সর্র্বেচ্চ আদালতের নির্দেশ মোতাবেক দেনা পাওনা মিটিয়ে না দেওয়ার শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে৷ চটকলের শাসক দলীয় সংগঠন ছাড়াও চারটি শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধ ভাবে এই আন্দোলনে যোগ দিচ্ছে৷ আন্দোলরে সামিল হচ্ছে অবসরপ্রাপ্ত শ্রইমকরাও৷ অনির্দিষ্টকালে এই ধর্মঘটে যাওয়ার আগে আগামী ২৯শে আগস্ট রাজ্য সরাকারকে সতর্কবাণী দিতে শ্রমিকরা চটকলের ম্যানেজিং ডাইরেক্টরের কাচে মেমোরেন্ডার জমা দেবে৷ একেই সঙ্গে চলতে থাকবে গণ ধর্না৷ একেই ভাবে ৪ সেপ্ঢেম্বর রাজধানী আগরতলায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে মিছিল রাজ্য সচিবালয়ে গিয়ে অর্থ সচিবের কাছে দাবী সনদ পেশ করবে শ্রমিকরা৷ এসবে কোন কাজ না হলে ৯সেপ্ঢেম্বর থেকে শুরু হবে লাগাতর ধর্মঘট৷ এক মামলায় দেশের সর্র্বেচ্চ আদালত ২০১৬ সালে ২৫ অক্টোবরে রাজ্য সরকারকে নির্দেশ দেয় চটকলের কর্মীদের বেতন-ভাতা যাতে অন্যান্য অধিগৃহীত সংস্থাগুলির মত করেই দেওয়া হয়৷ এর আগে উচ্চ আদলতেও এই নির্দেশই দিয়েছিল৷ আদালতের নির্দেশ কার্যকরা না করায় রাজ্য সরকারকে সতর্ক করে দিয়ে আন্দোলনের সূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন কর্মীরা৷ উল্লেখ করা যেতে পারে ১৯৭৮ সালে নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই চটকল থেকে উৎপাদন শুরু হয়৷ কিন্তু সাম্প্রতিক কালে চটকল যথেষ্ট লোকসানে চলছে৷
2017-08-27

