News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়গ্রামে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত দুই
Image

ঝাড়গ্রামে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত দুই

ঝাড়গ্রাম, ১২ আগস্ট (হি.স.) : শনিবার সকালে ঝাড়গ্রামে দুটি পৃথক পথ দুর্ঘটনায় এক মহিলা সহ প্রাণ হারালেন দু জন।
প্রথম দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে ঝাড়্গ্রাম জেলার বিনপুর থানার বসন্তপুর এলাকায় ।এবং দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে জাম্বনী থানার জাম্বনী এলাকায়। পুলিশ জানিয়েছে, বসন্তপুর এলাকায় একটি ট্রাক্টর উল্টে কাকলি মাইতি নামে এক মহিলার মৃত্যু হয়েছে। অন্যদিকে জাম্বনী এলাকায় ট্রাকারে ঝুলে যাওয়ার সময় হাত ফসকে এক ব্যক্তির মৃত হয়। ট্রেকার থেকে পড়ে মৃত্যু হওয়া ব্যক্তির নাম ও পরিচয় জানতে পারেননি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে লালগড়ের ধামরো এলাকার কংসাবতী নদী থেকে বালি নিয়ে দহিজুড়ীর দিকে আসার সময় বেলাটিকরী থেকে ৬ জন মহিলা ওই ট্রাক্টরে চেপে চাষের কাজের জন্য দহিজুড়ীর দিকে আসছিলেন। ওই সময় বসন্তপুর এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে ৬ জন মহিলা চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই কাকলি দেবীর মৃত্যু হয়। স্থানীয় মানুষজন বাকি ৫ জন মহিলাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করান। অন্যদিকে গিধনী থেকে একটি ট্রেকারে ঝুলে চাষের কাজের জন্য জাম্বনীর দিকে আসছিলেন। জাম্বনী বাজার ঢোকার আগেই ওই ব্যক্তির হাত ফসকে ট্রেকারের থেকে পড়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেলাটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত তার নাম পরিচয় জানতে পারেননি পুলিশ।হিন্দুস্থান সমাচার।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top