News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভা নির্বাচনে পরেও বিজেপি-কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ অব্যাহত
Image

রাজ্যসভা নির্বাচনে পরেও বিজেপি-কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ অব্যাহত

নয়াদিল্লি , ৯ আগস্ট (হি.স.) : গুজরাট থেকে রাজ্যসভার আসনে জিতে শুভেচ্ছার বন্যায় ভাসছেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব ও কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল । কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ আহমেদ প্যাটেলকে উদ্দেশ্য করে এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন যে এটা একটা কঠিন লড়াই ছিল । এই আসনটি জেতার জন্য বিজেপি সমস্ত রকম চেষ্টা করেছিল । বিজেপি সমস্ত রকম পন্থা অবলম্বন করেছিল কিন্তু দিনের শেষে লোকতন্ত্রেরই জয় হল ।
কংগ্রেসনেতা ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি.চিদম্বরম বিজেপিকে বিরুদ্ধে তোপ দেগে বলেছেন যে বিজেপি কিছু দুর্বল বিধায়ককে ভাঙ্গতে পারে কিন্তু কংগ্রেসকে ভাঙ্গতে পারবে না । জয়লাভের পরে আহমেদ প্যাটেল দলের ৪৪ জন বিধায়ক ও দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন । পাশাপাশি গুজরাট রাজ্য বিজেপির উপর চাপ বাড়িয়ে তিনি আগামী গুজরাট বিধানসভা জয়ের কথা বলে দলীয় বিধায়কদের মনবল বৃদ্ধি করেন । পাশাপাশি কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বের প্রতিও তিনি আস্থাশীল বলে জানিয়েছেন ।
গুজরাটের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় রুপানি জানিয়েছেন যে যদি দুই বিধায়কের ভোট বাতিল করে না দেওয়া হত তবে আহমেদ প্যাটেলে পরাজয় নিশ্চিত ছিল । তিনি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্ত হবে বলে জানিয়েছেন । পাশাপাশি আর এক বিজেপি নেতা পিয়ূষ গোয়েল জানিয়েছেন যে আমরা হারিনি । তিনি বলেন যে গুজরাট বিধানসভায় কংগ্রেস ৫৭ থেকে কমে ৪৪ য়ে দাঁড়িয়েছে ।

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top