News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে বেআইনি কসাইখানার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত এনডিএ সরকারের
Image

বিহারে বেআইনি কসাইখানার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত এনডিএ সরকারের

পাটনা, ৬ আগস্ট (হি.স.) : এবার বিহারেও বেআইনি কসাইখানার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল এনডিএ সরকার। বিহার সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন রাজ্যের মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী পশুপতি কুমার পারাস।
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই, রাজ্যে বেআইনি কসাইখানাগুলি বন্ধের নির্দেশ জারি করেন যোগী আদিত্যনাথ। এনডিএ জমানায় উত্তরপ্রদেশ সরকারের দেখানো পথেই হাঁটতে চলেছে বিহার সরকারও। সে রাজ্যের মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী পশুপতি কুমার পারাস বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে লাইন্সেসপ্রাপ্ত ও বেআইনি সমস্ত জবাইখানা নিয়ে দফতরের সচিবকে রিপোর্ট দিতে বলেছি। সেই রিপোর্ট পাওয়ার পরই বেআইনি জবাইখানাগুলি বন্ধ করে দেওয়া হবে।’
বিহারে এখন ১৪৯০টির মতো জবাইখানা আছে। প্রশাসন সূত্রে খবর, মাত্র দুটি বাদে বাকি সবই বেআইনি। খোদ পাটনা জেলাতেই বারোটিরও বে্শি বেআইনি জবাইখানা রয়েছে। তবে সবচেয়ে বেশি বেআইনি জবাইখানা রয়েছে কিষাণগঞ্জ ও পূর্ণিয়া জেলায়। এদিকে বিহারের বেআইনি জবাইখানা বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করেছে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি। দলের মুখপাত্র মনোজ ঝা বলেন, জবাইখানা বন্ধের সিদ্ধান্ত ভুল অগ্রাধিকারের উদাহরণ ছাড়া আর কিছুই নেই। নীতীশ কুমার এই সরকারের মুখোশমাত্র। আসলে বিহারের সরকার চালাচ্ছে বিজেপি।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top