News Flash

  • Home
  • Uncategorized
  • শনিবার উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন
Image

শনিবার উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন

নয়াদিল্লি , ৪ আগস্ট (হি.স.) : শনিবার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে নয়াদিল্লির সংসদ ভবনে । ভারতের ত্রয়োদশ উপ-রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচনে লড়াই করবেন এনডিএয়ের পদপ্রার্থী,বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ।এনডিএ প্রার্থীর বিরু দ্ধে নির্বাচনে লড়াই করতে দেখা যাবে কংগ্রেস নেতৃতাধীন বিরোধী জোটের প্রার্থী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে । শনিবার বিকেলের মধ্যেই ফলাফল জানা যাবে ।

অন্যদিক, সংখ্যাতত্ত্বের বিচারে এনডিএ পদপ্রার্থী ভেঙ্কাইয়া নাইডুর জয় একপ্রকার নিশ্চিত। উপ-রাষ্ট্রপতি নির্বাচনের সময় ভারতের দুই প্রাদেশিক দল বিহারের জনতা দল ইউনাইটেড ও ওডিশার বিজু জনতা দল বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করেছিল । কিন্তু শনিবার এই দুইটি দল গোপালকৃষ্ণ গান্ধীকে সমর্থন করবে । উল্লেখ্য বিহারে বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়লেও উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা প্রাক্তন আইএএস অফিসার তথা পশিম বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকেই সমর্থন করবেন ।

শনিবার সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত সংসদ ভবনে উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে । নির্বাচন কমিশনের পক্ষ জানানো হয়েছে ভোট হওয়ার সঙ্গে সঙ্গে গণনা শুরু হয়ে যবে । সন্ধ্যা ৭ টার সময় ফলাফাল ঘোষণা করা হবে । আগামী ১০ আগস্ট বর্তমান উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির কার্যকাল সমাপ্ত হচ্ছে । উনি টানা ১০ বছর উপ-রাষ্ট্রপতি পদে ছিলেন । সংসদের দুই কক্ষ অর্থাৎ রাজ্যসভা ও লোকসভার সাংসদরা এই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে । দুই কক্ষ মিলিয়ে ৭৯০ জন সংসদ ভোট দেবেন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে । উল্লেখ্য লোকসভায় ৫৪৫ টি আসনের মধ্যে বিজেপির আছে ২৮১ জন সাংসদ ও এনডিএর জোটের মিলিত আসন সংখ্যা ৩৩৮ । পাশাপাশি রাজ্যসভায় ২৪৭ আসনের মধ্যে ৫৬ টি আসন বিজেপির দখলে । কংগ্রেসের দখলে রয়েছে ৫৯ টা আসন ।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top