News Flash

  • Home
  • Uncategorized
  • প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার বিঞ্জপ্তি জারি করল ট্রাম্প প্রশাসন
Image

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার বিঞ্জপ্তি জারি করল ট্রাম্প প্রশাসন

ওয়াশিংটন , ৫ আগস্ট (হি.স) : পরিবেশ বিষয়ক প্যারিস জলবায়ু চুক্তি ২০১৫ থেকে বেরিয়ে আসার ইচ্ছা প্রকাশ করল মার্কিন প্রশাসন।শুক্রবার ট্রাম্প প্রশাসনের তরফ থেকে এক বিঞ্জপ্তি জারি করে জানানো হয়েছে যে, ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে তারা বেরিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছে। রাষ্ট্রসংঘকে দেওয়া সেই বিঞ্জপ্তিতে মার্কিন প্রশাসন জানিয়েছেন যে তারা প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেলেও জলবায়ু সম্পর্কিত আলোচনা বা বৈঠকে অংশগ্রহণ করবে। কিন্তু সূত্র থেকে জানা যাচ্ছে ৪ নভেম্বর ২০১৯ শের আগে চুক্তিবদ্ধ কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি ২০১৫ থেকে পূর্ণরূপে বেড়িয়ে যেতে পারবে না ।যদিও আমেরিকা রাষ্ট্রসংঘকে আস্বস্ত করে জানিয়েছে, যে তারা চুক্তিতে লেখা নির্ধারিত সময় অর্থাৎ ৪ নভেম্বর ২০১৯ শের পরেই বেরিয়ে যাবে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে তারা নিজেদের হিত সাধন ও ভবিষ্যৎ সংরক্ষণের জন্য এবং সমস্ত নীতিগত বিকল্প খোলা রেখে আগামীদিনে জলবায়ু কেন্দ্রিক সমস্ত আন্তর্জাতিক আলোচনা ও সম্মেলনে অংশগ্রহণ করবে।
এর আগে আমেরিকার রাষ্ট্রপতি জানিয়েছিলেন যে এই চুক্তি আমেরিকাকে শাস্তি দিচ্ছে। এই চুক্তির ফলে বহু আমেরিকাবাসী নিজেদের চাকরি খুইয়েছে।গত জুন মাসে উনি এই চুক্তি থেকে বেরিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার ফলে সারা বিশ্বজুড়ে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের নিন্দা হয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হল তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার আমলে ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু চুক্তিটি ১৯৫ টি দেশ স্বাক্ষর করে ।এই চুক্তিটি কার্যকর করার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top