News Flash

  • Home
  • Uncategorized
  • বোধজংনগরের ঘটনায় ৩৮টি শিল্প ইউনিটের উৎপাদন বন্ধ
Image

বোধজংনগরের ঘটনায় ৩৮টি শিল্প ইউনিটের উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ ১লা আগস্ট বোধজংনগরের ঘটনাক্রমের পর তিন দিন পেরিয়ে গেলেও এখনো আতঙ্কের ঘোর কাটছে না বিধবস্ত শিল্প নগরীতে৷ সেদিনের ঘটনার পর থেকে এখনো পর্যন্ত শিল্প নাগরীতে কোন শিল্প কারখানার ঝাঁপ উন্মুক্ত হয়নি৷ পলে একপ্রকার উৎপাদন সম্পূর্ণ বন্ধ৷ কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সেই দিকে তাকিয়ে আছেন শিল্প কর্মীরা৷ এইদিকে বুধবার গোটা এলাকা ঘুরে দেখেছেন শিল্পীমন্ত্রী তপন চক্রবর্তী৷ তিনি কথা বলেছেন কারখানার মালিক ও মুষ্টিয়ের কর্মীদের সাথেও৷ বর্তমানে বোধজংনগর শিল্প নগরীতে ৩৮টি শিল্পকারখানার হয়েছে৷ কিন্তু আর্জ পর্যন্ত আতঙ্কের প্রভাব মুক্ত হয় নি এলাকা৷ বিধবস্ত শিল্প নগরীতে দেশীয় কারখানা যেমন রয়েছে তেমনিও বিদেশী সংস্থার প্রোডাকশন ইউনিটও রয়েছে৷ জানা গেছে, ঘটনার দিন দটি বিদেশী সংস্থায় হামলা চালিয়েছিল উচ্ছৃঙ্খলা যুবকরা৷ প্রসঙ্গত, ৩৮টি শিল্প সংস্থায় মোট ১৮শ’র তম কর্মী রয়েছে৷ এদের মধ্যে ৭০ শতাংশ কর্মীই হলেন স্থানীয় উপজাতি অংশের যুবক-যুবতী৷ শিল্প সংস্থাগুলি পরিচালকরা এই ঘটনার পর আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে৷ যেবাবে কারখানায় ও তার আগে থানা ভাঙচুর করা হয়েছে এমনকি টিএসআর জওয়ানের উপর আক্রমণ চালানো হয়েছে তারপর তেকে নিরাপত্তা হীনতায় ভুগছেন সবকয়টি শিল্প সংস্থার কর্মকর্তারা৷ অনেকেই রাজ্য সরকারকে তা জানিয়েছেনও দিয়েছে৷ এই পরিস্থিতিতে শিল্প সংস্থাগুলিকে ভরসা জোগাতে শিল্পনগরী পরিদর্শনে গিয়েছিলেন দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী৷ তিনি সংস্থাগুলি কর্মকর্তাদের কয়েক জনকে নিয়ে সেখানে বৈঠকও করেছেন৷ কিন্তু তার কোন সুফল আজ অব্ধি পাওয়া যায়নি বলে জানা গেছে৷ দরজা বন্ধ হয়ে আছে সমস্ত শিল্প সংস্থার৷ কর্মীরা কারখানা মুখি হতে চাইছেন না৷ শিল্পমন্ত্রী তপন চক্রবর্তী বোধজংনগর পরিদর্শন করে জানিয়েছেন, হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিল্প উন্নয়ন নিগমের বাড়িটির৷ সেখানে থেকে দুটি জেরক্স মেশিন, সমস্ত কম্পিউটার, একটি ল্যাপটপ, ওয়াল, লুট করে নেয়া হয়েছে৷ এরপ ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে৷ অফিসের অস্তিত্ব প্রায় নেই বলেই জানিয়েছেন শিল্পমন্ত্রী৷ এই ঘটনার পর বিনিয়োগকারীরা এখানে শিল্প স্থাপন করতেই আসবেন না বলে অভিমত প্রকাশ করেন তিনি৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top