নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২ আগস্ট৷৷ কমলাসাগর বিধানসভার অধিন রাধানগর সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে বাইক পাচার করতে গিয়ে এলাকার কিছু যুবকের হাতে আটক হল বাংলাদেশী এক যুবক৷ সংবাদ সূত্রে জানা যায়, বাইকের মালিক বাপীলাল দেবনাথের বাড়ি রাস্তা মাথা গকুল নগর এলাকায়৷ গতকাল বিকেলে বাপীলাল দেবনাথ হরিহরদোলা নিমাই দেবনাথের বাড়িতে যায়৷ ঐ বাড়িতে অনুষ্ঠানে বাপী গকুলনগর এলাকা থেকে টিআর০৭-৬৩১৪ নম্বরের পালসার বাইক নিয়ে যায়৷ অনুষ্ঠান শেষ হবার পরে বাইকটি বারান্দায় রেখেছিল৷ পরদিন সকাল বেলা ঘুম থেকে উঠে বাইকটি দেখতে পায়না৷ সঙ্গে সঙ্গে এলাকার কিছু যুবকদের জানায়৷ যুবকরা খবর পেয়ে সীমান্ত এলাকায় খুঁজতে শুরু করে তখনই হঠাৎ এক অপরিচিত যুবককে দেখতে পায় তখন তাকে ডাক দিলে সে দৌড় দিতেই তাকে তখন যুবকরা পেছনে ধাওয়া করে৷ এবং তাকে আটক করে কিছু উত্তম মাধ্যম দিয়ে সে সেখানৈ থেকে বাইকটিকে উদ্ধার করে৷ জানা যায় ধৃত যুবকের নাম কাবের মিয়া (ইমন)৷ বয়স ২২৷ বাড়ী বাংলাদেশে৷ যুবকটিকে এলাকার জনগণ কমলাসাগর বি এস এফ জওয়ানরা হাতে তুলে দেয়৷ পরে কমলাসাগর ক্যাম্পের বি এস এফ জওয়ানরা মধুপুর থানার হাতে তুলে দেয়৷ ধৃত যুবককে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিক্যাল করা হয়৷ আজ ২টা নাগাদ ধৃত যুবককে বিশালগড় মহকুমার আদালতে তোলা হবে বলে জানান মধুপুর থানার ওসি৷ এই নিয়ে অনেক বার এলাকা দিয়ে বাইক ও গরু চুরি হয়েছে বলে অভিযোগ৷ ঘটনা নিয়ে এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পরে৷ বিএসএফের ভূমিকায় ক্ষোভ ছড়াচ্ছে এলাকায়৷
2017-08-03
