News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশও, কম্পাঙ্ক ৪.৭
Image

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশও, কম্পাঙ্ক ৪.৭

ঢাকা, ২ জুলাই (হি.স.) : রবিবারের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশও । রবিবার সকাল ১১.২৭ মিনিটে মিনিট নাগাদ ঢাকা ও সিলেটসহ বিভিন্ন জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। এটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুরে। এদিনের ভূমিকম্পে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৭। এর মধ্যে সিলেটে সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূিমকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুরে।ঢাকা থেকে যার দূরত্ব ৪৩৬ কিলোমিটার এবং সিলেট থেকে ২৮৩ কিলোমিটার দূরে। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে এদিন সকাল ১০টা ১৪ মিনিট ৪৯ সেকেন্ডে অসমের কোকরাঝাড় জেলার বিভিন্ন প্রান্তে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর তীব্রতা রিখটার স্কেলে ধরা পড়েছে ৩.১। তারও আগে আজ সকাল ৭টা ২৮ মিনিটে নেপালের রামছাপ জেলায় মাঝারি ধরনের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৯।-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top