শান্তিরবাজারে সিপিএম পার্টি অফিস তছনছ, চাপা ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ আসন্ন বিধানসভা ভোট মাহেন্দ্রলগ্ণে৷ বাড়ছে রাজনীতির উত্তাপ৷ বিজেপি বনাম শাসক দলের ছায়া যুদ্ধ চরমে উঠেছে৷ বিলোনীয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ কাটিয়ে উঠেনি এখনো সাধারণ মানুষ৷ ফের প্রকাশ্যে এল পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা৷ বৃহস্পতিবার গভীররাতে শান্তিরবাজার গেজারাম পার্টি অফিস ভাঙচুর, ফ্ল্যাগ ফেস্টুন ছিড়ে ফেলে দেয় দুষৃকতীরা৷ শাসক দলের ঘাঁটি এই এলাকায় নব্য বিজেপি উত্থানে উৎসাহী কর্মীরা এই হামলা চালিয়েছে আশঙ্কা লোক্যাল কমিটির নেতাদের৷ শুক্রবার সাতসকালে স্থানীয় নেতৃত্বরা দেখতে পায় পার্টি অফিস তছনছ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ দুষৃকতী হানায় মামলা রজু করে তদন্ত শুরু করেছে থানা বাবুরা৷ লোক্যাল কমিটির নেতৃত্বের অভিযোগ, সাম্প্রদায়িক শক্তি বাকাপথে ভয়ের আবহ তৈরী করে ক্ষমতায় আসতে চাইছে৷ মানুষ মোক্ষম জবাব দেবে বলে দাবী করেছেন সিপিএম নেতারা৷