ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স বিল ২০১৭ বিধানসভায় গৃহীত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স বিল ২০১৭ (দি ত্রিপুরা বিল নং ৭ অব ২০১৭) বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ধবনি ভোটে গৃহীত হয়েছে৷ রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা গত ২৩ মে বিলটি সভায় পেশ করেছিলেন৷