News Flash

  • Home
  • Uncategorized
  • এবার ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়ন্স লিগে থাকছে না আর্সেনাল
Image

এবার ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়ন্স লিগে থাকছে না আর্সেনাল

লন্ডন, ২২ মে (হি.স.) : স্বপ্ন ভঙ্গ হল আর্সেন ওয়েঙ্গারের| চ্যাম্পিয়ন্স লিগ যোগ্যতা অর্জন করতে পারল না আর্সেনাল| প্রিমিয়র লিগের শেষ ম্যাচে এভার্টনকে ৩-১ হারিয়েও ইউরোপের এলিট ফুটবল টুর্নামেন্টে জায়গা করতে ব্যর্থ হল তারা| আগামী ২৭ মে মরশুমের শেষ ম্যাচে চেলসিকে হারিয়ে এফ কাপ জিততে পারে কিনা সেটাই এখন দেখার|
রবিবার এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৮ মিনিটের মধ্যে গানার্সদের এগিয়ে দেন বেলেরিন| ম্যাচের ১৪ মিনিটে অবশ্য একটি ধাক্কা খায় তারা| অধিনায়ক কোসিয়েলনি লাল কার্ড দেখে বাইরে চলে যান| আর ২৭ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন চিলির স্ট্রাইকার স্যাঞ্চেজ| লিগে এটি তাঁর ২৪ নম্বর গোল| ৫৮ মিনিটে গোল করে এভার্টনের হয়ে ব্যবধান কমান বেলজিয়ামেরর স্ট্রাইকার রোমেল লুকোকু| এরপর অতিরিক্ত সময়ে গোল করে লন্ডনে দলের জয় নিশ্চিত করেন ইংল্যান্ডের রামজি| জয় পেলেও চ্যাম্পিয়ন্স লিগ খেলা হবে না আর্সেনালের| প্রিমিয়র লিগে পঞ্চম হওয়ার সুবাদে ২০১৭-১৮ মরশুমে ইউরোপা লিগে খেলবে আর্সেন ওয়েঙ্গারের দল| টানা ২১ বার চ্যাম্পিয়ন্স লিগ খেলার পর এবার ইউরোপ সেরার লড়াইয়ে থাকবে না আর্সেনাল|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top