News Flash

  • Home
  • Uncategorized
  • তিন তালাক ধর্মের মৌলিক বৈশিষ্ট্য কি না খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

তিন তালাক ধর্মের মৌলিক বৈশিষ্ট্য কি না খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ মে (হি.স.) : তিন তালাক ধর্মের মৌলিক বৈশিষ্ট্য কি না খতিয়ে দেখা হবে| বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়া তিন তালাক মামলার প্রথম দিনের রায়ে এমনটাই জানাল দেশের শীর্ষ আদালত | আদালত আরও জানিয়েছে, মামলার শুনানি চলাকালীন তিন তালাকের সঙ্গে বহুবিবাহ প্রসঙ্গটি উত্থাপন করা যাবে না|
তিন তালাকের বৈধতা বিষয়ে পৃথক ছটি পিটিশন ও একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে| সেগুলির পরিপ্রেক্ষিতেই আজ শুনানি শুরু হয় | শুনানি চলছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে | প্রধান বিচারপতি জে এস খেহর ছাড়া এই বেঞ্চে রয়েছেন বিচারপতি কুরিয়ান জোসেফ, বিচারপতি রোহিন্টন ফালি নারিমন, বিচারপতি আবদুল নাজ়ির ও বিচারপতি উদয় উমেশ ললিত|
তিন তালাক কি মুসলিমদের ধর্মের একেবারে মৌলিক, অবিচ্ছেদ্য বিষয়, এই প্রথা কি ইসলামের মূলে রয়েছে, সেটাই খতিয়ে দেখা হবে বলে জানাল সুপ্রিম কোর্ট| সংবিধানে সুরক্ষিত, প্রয়োগযোগ্য ধর্মাচরণের মৌলিক অধিকারের মধ্যে এই প্রথা পড়ে কি না, তাও বিচার করে দেখবে সর্বোচ্চ আদালতের ৫ বিচারপতির বেঞ্চ| তবে বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, মুসলিমদের মধ্যে বহুগামিতা বা বহুবিবাহের ইসু্যটি পরীক্ষা করে দেখা হবে না, যেহেতু তিন তালাকের সঙ্গে এর সম্পর্ক নেই|
এদিন গোড়াতেই প্রধান বিচারপতি খেহর বলেন, বিষয়টিকে তিনটি মূল কথায় বোঝাতে চাইছি| প্রথমত, তিন তালাক ইসলামের অবিচ্ছেদ্য বিষয় কিনা, যদি মৌলিক, অবিচ্ছেদ্য হয়, তবে দেখতে হবে, সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি কিনা | দ্বিতীয়ত, এই প্রথা ধর্মীয় সংস্কারমূলক কিনা| তৃতীয়ত, কোনও প্রয়োগযোগ্য মৌলিক অধিকার এই প্রথার ফলে লঙ্ঘিত হচ্ছে কিনা|
মামলার প্রতিটি পক্ষ বেঞ্চ নির্ধারিত প্রশ্নগুলি নিয়ে দু দিন করে বলার সুযোগ পাবে, একদিন বরাদ্দ থাকবে পাল্টা বক্তব্য পেশের, জানিয়েছে শীর্ষ আদালত| কোনও পক্ষই বক্তব্যের পুনরাবৃত্তি করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে বেঞ্চ| তাদের শুধু তিন তালাক বৈধ, গ্রাহ্য কিনা, তাতেই গুরুত্ব দিতে হবে| কেউ একই কথার পুনরাবৃত্তি করলেই থামিয়ে দেবে বেঞ্চ|
প্রসঙ্গত, তিন তালাকের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে যখন এক মুসলিম মহিলা শায়রা বানো তিন তালাক, নিকাহ হালাল ও বহুবিবাহের প্রয়োগ নিয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডকে চ্যালেঞ্জ করে পিটিশন দাখিল করে| এরপর তিন তালাক বন্ধের সমর্থনে রায় দেয় এলাহাবাদ হাইকোর্ট| বলা হয়, পার্সোনাল ল-এর নামে কারোর ব্যক্তিগত অধিকার খর্ব করা যাবে না| এমনকী কোনও মুসলিম মহিলারও নয়| হাইকোর্ট আরও বলে, কোনও মুসলিম স্বামী এমন কোনও ক্ষেত্রে বিবাহবিচ্ছেদ করতে পারে না যেখানে সমান অধিকারের প্রশ্ন আছে| গতবছর ডিসেম্বর মাসে তিন তালাককে অসংবিধানিক বলে এলাহাবাদ হাইকোর্ট| জানিয়ে দেয়, তিন তালাক অসাংবিধানিক এবং এটা মুসলিম মহিলাদের অধিকারকে লঙ্ঘন করে| কোনও পার্সোনাল ল বোর্ডই সংবিধানের উপর নয়|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top