আগরতলা, ১৬ এপ্রিল(হিঃস)৷৷ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার সুনিশ্চিত করন প্রকল্প (এম জি আই ই জি এ) নিয়ে সম্প্রতি কেন্দ্র রাজ্য বিরোধের জেরে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক রাজ্যের সংশ্লিষ্ট দফতরে প্রদান সচিব কে দিল্লিতে বৈঠকের জন্য ডেকেছে৷ আগামী ২১ এপ্রিল এই বৈঠক হবার কথা রয়েছে৷ ত্রিপুরা সচিবালয় সূত্রে জানা গেছে, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বেশ কয়েকবার সংশ্লিষ্ট ইস্যু গুলি নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে৷ কিন্তু প্রকৃত সমস্যার সমাধান হচ্ছেনা৷ রেগার শ্রমিকরা যথা সময়ে তাদের মজুরি পাচ্ছেনা৷ এক্ষেত্রে রাজ্যের বক্তব্য সঠিক সময়ে ব্যাঙ্কে টাকা আসেনা, কিন্তু কেন্দ্রীয় সরকারের আধিকারিকেরা এই যুক্তি মানতে নারাজ৷ গত মাসের ২৮ তারিখ এনিয়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সর্বশেষ কেন্দ্র রাজ্য আধিকারিক স্তরে বৈঠক হয়৷ কিন্তু তার পরেও প্রকৃত সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ৷ এর পরিপ্রেক্ষিতে দিল্লিতে বৈঠক ডাকা হয়েছে৷ বৈঠকে রাজ্যের তরফে গ্রাম উন্নয়ন দপ্তরে প্রধান সচিব ডঃ জি এস জি আয়েঙ্গার কে দিল্লি ডেকে পাঠানো হয়েছি৷ বিভিন্ন দিক থেকে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে করা হচ্ছে৷
2017-04-17
