News Flash

  • Home
  • Uncategorized
  • চার দিন পর নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার গোমতীর পাড়ে
Image

চার দিন পর নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার গোমতীর পাড়ে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ এপ্রিল৷৷ গোমতী জলে নিখোঁজ হয়ে যাওয়া শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মঙ্গলবার সকালে রাঙামাটি এলাকার লোকজন মৃতদেহটি দেখতে পান নদীর চড়ে পড়ে রয়েছে৷ পরে পুলিশের উপস্থিতিতে মৃতদেহ সনাক্ত করেন নিহতের পরিবারের লোকজন৷
গোমতী নদীর জলে ডুবে নিখোঁজ হয়েছিলেন রাখাল দেবনাথ৷ তিনি পেশায় নির্মাণ শ্রমিক৷ মহকুমা প্রশাসনের তরফ থেকে উদ্ধারকার্য চালানো হয়েছিল৷ কিন্তু নিখোঁজ শ্রমিকের কোন হদিশ মিলেনি সেদিন৷ সংবাদে প্রকাশ, অমরপুরের মৈলাকে গোমতী নদীর উপর একটি সেতু নির্মাণের কাজ চলছে৷ এই নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন রাখাল দেবনাথ নামে এক শ্রমিক৷ সন্ধ্যায় কাজ শেষ হওয়ার পর বাড়ি থেকে বাজারে গিয়ে জিনিষপত্র ক্রয় করে ছেলের কাছে ঐসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে বাড়ি পাঠিয়ে দেন৷ তারপর রাখাল দেবনাথ ও তার এক শ্যালক মিলে আকন্ঠ মদ্যপান করেন৷ মৈলাক সেতুর উপর দাঁড়িয়ে তারা কথাবর্তাও বলেছেন এবং পরে শ্যালক ও জামাতা বিছিন্ন হয়ে যায়৷ শ্যালক বাড়ি ফিরে গিয়েছে৷ কিন্তু, রাতে আর বাড়ি ফিরেনি রাখাল দেবনাথ৷ পরদিন সকালে বিভিন্ন স্থানে খোঁজ খবর করে রাখাল দেবনাথের আর কোন হদিশ পাওয়া যায়নি৷ বিষয়টি শনিবারই পুলিশকে জানানো হয়৷ কিন্তু পুলিশ ততটা সক্রিয় হয়নি৷ পরে বাড়ির লোকজন বিষয়টি মহকুমা প্রশাসনকে জানায়৷ মহকুমা প্রশাসন দূর্যোগ মোকাবিলা টিমকে গোমতী নদীর জলে নামাায় তল্লাসী চালানোর জন্য৷ রবিবার দিনভর তল্লাসী চালিয়েও নিখোঁজ রাখাল দেবনাথের কোন হদিশ পায়নি৷ আশঙ্কা করা হচ্ছে আকন্ঠ মদ্যপান করায় সেতুর উপর থেকে হয়তো গোমতীর জলে পড়ে গিয়েছেন৷ তারপর থেকে তার আর কোন হদিশ নেই৷ মঙ্গলবার সকালে অমরপুরের রাঙ্গামাটি এলাকায় নদীর চড়ে রাখাল দেবনাথের মৃতদেহ পড়ে থাকতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়৷ রাখাল দেবনাথের পরিবারের লোকজন মৃতদেহ সনাক্ত করেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top