News Flash

  • Home
  • Uncategorized
  • মনু ও গোমতীর জলে ডুবে নিখোঁজ দুই ব্যক্তি, নিষ্ফলা তল্লাসী
Image

মনু ও গোমতীর জলে ডুবে নিখোঁজ দুই ব্যক্তি, নিষ্ফলা তল্লাসী

নিজস্ব প্রতিনিধি, বিরাশীমাইল/উদয়পুর,২ এপ্রিল৷৷ মনু নদীর জলে ডুবে নিখোঁজ এক যুবক৷ তার নাম চুনাতন সরকার(৩২)৷ ঘটনাটি ঘটেছে রবিবার৷
সংবাদে প্রকাশ রবিবার বিকালে ছৈলেংটার মনু নদীতে স্নান করতে যায় চুনাতন৷ তার সাথে ছিল আরও একজন৷ চুনাতন নদীর জলে স্নান করার জন্য ডুব দেন৷ জলের নীচ থেকে আর উঠে আসেনি৷ সঙ্গে সঙ্গেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে৷ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসময়ে ঘটনাস্থলে না পৌঁছায় খবর দেওয়া হয় টিএসআর ক্যাম্পে৷ সেখান থেকে বাহিনীর দূর্য্যোগ মোকাবিলার পার্টির জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যায়৷ তল্লাসী অভিযান চালানো হয়৷ পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও তল্লাসী চালায়৷ কিন্তু, নিখোঁজ চুনাতন সরকারের কোন হদিশ পাওয়া যায়নি৷ এদিকে, খবর পেয়েও দ্রুত ঘটনাস্থলে না পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশের ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে জনমনে৷ সন্ধ্যা পর্যন্ত তল্লাসী চালানো হয়েছে৷ কিন্তু নিখোঁজ চুনাতনকে উদ্ধার করতে পারেনি উদ্ধারকারীরা৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ অন্যদিকে, চুনাতনের সাথে অপর যে যুবক নদীতে স্নান করতে গিয়েছিল সো নাকি পালিয়ে আত্মগোপন করেছে৷ তার আত্মগোপন ঘিরে নানা প্রশ্ণ উঠছে জনমনে৷
এদিকে, গোমতী নদীর জলে ডুবে নিখোঁজ হয়েছেন আরও এক ব্যক্তি৷ তাঁর নাম রাখাল দেবনাথ৷ তিনি পেশায় নির্মাণ শ্রমিক৷ মহকুমা প্রশাসনের তরফ থেকে উদ্ধারকার্য চালানো হয়েছে৷ কিন্তু নিখোঁজ শ্রমিকের কোন হদিশ মিলেনি৷ সংবাদে প্রকাশ, অমরপুরের মৈলাকে গোমতী নদীর উপর একটি সেতু নির্মাণের কাজ চলছে৷ এই নির্মাণ কাজে নিযুক্ত রয়েছে রাখাল দেবনাথ নামে এক শ্রমিক৷ সন্ধ্যায় কাজ শেষ হওয়ার পর বাড়ি থেকে বাজারে গিয়ে জিনিষপত্র ক্রয় করে ছেলের কাছে ঐসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে বাড়ি পাঠিয়ে দেন৷ তারপর রাখাল দেবনাথ ও তার এক শ্যালক মিলে আকন্ঠ মদ্যপান করেন৷ মৈলাক সেতুর উপর দাঁড়িয়ে তারা কথাবর্তাও বলেছেন৷ এবং পড়ে শ্যালক ও জামাতা বিছিন্ন হয়ে যায়৷ শ্যালক বাড়ি ফিরে গিয়েছে৷ কিন্তু, রাতে আর বাড়ি ফিরেনি রাখাল দেবনাথ৷ পরদিন সকালে বিভিন্ন স্থানে খোঁজ খবর করে রাখাল দেবনাথের আর কোন হদিশ পাওয়া যায়নি৷ বিষয়টি শনিবারই পুলিশকে জানানো হয়৷ কিন্তু পুলিশ ততটা সক্রিয় হয়নি৷ পরে বাড়ির লোকজন বিষয়টি মহকুমা প্রশাসনকে জানায়৷ মহকুমা প্রশাসন দূর্যোগ মোকাবিলা টিমকে গোমতী নদীর জলে নামাায় তল্লাসী চালানোর জন্য৷ রবিবার দিনভর তল্লাসী চালিয়েও নিখোঁজ রাখাল দেবনাথের কোন হদিশ পায়নি৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ আশঙ্কা করা হচ্ছে আকন্ঠ মদ্যপান করায় সেতুর উপর থেকে হয়তো গোমতীর জলে পড়ে গিয়েছেন৷ তারপর থেকে তার আর কোন হদিশ নেই৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top