News Flash

  • Home
  • Uncategorized
  • দেশ জুড়ে অনির্দিষ্ট কালের জন্য ট্রাক ধর্মঘট, ব্যতিক্রম ত্রিপুরায়
Image

দেশ জুড়ে অনির্দিষ্ট কালের জন্য ট্রাক ধর্মঘট, ব্যতিক্রম ত্রিপুরায়

নয়াদিল্লি, ১ এপ্রিল ঃ দেশ জুড়ে অনির্দিষ্ট কালের জন্য ট্রাক ধর্মঘট৷ সারা দেশে পালিত হলেও রাজ্যে তার কোন প্রভাব পড়েনি৷ ট্রাক মালিকদের সংগঠন রাজ্যে ধর্মঘট পালন করছেন না৷ ট্রাক ওনার্স এসোসিয়েশনের সম্পাদক রূপক বর্মন জানিয়েছেন, সর্বভারতীয় সংগঠনের সাথে এসোসিয়েশন যুক্ত থাকলেও ধর্মঘট পালন করার বিষয়ে কোন নির্দেশ আসেনি৷ ফলে, এ রাজ্যে ধর্মঘট পালন করা হচ্ছে না৷ খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, চুড়াইবাড়ি চেকপোস্ট দিয়ে কয়েকটি গাড়ি যাতায়াত করেছে৷ অবশ্য গাড়ি যাতায়াতের সংখ্যা কম হওয়ার পিছনে অন্যতম কারণ আসাম আগরতলা জাতীয় সড়কের ফের বেহাল দশা বলে সূত্রটি দাবি করেছে৷
জাতীয় সড়কের উপরেই সার দিয়ে দাঁড়িয়ে ট্রাক৷ আলোচনা করেও মেলেনি সমাধান সূত্র৷ অবরোধের জেরে রেশনে টান পড়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে জানা গিয়েছে, পণ্যবাহী গাড়ির বিমার প্রায় ৫০ শতাংশ প্রিমিয়াম বৃদ্ধি পেয়েছে৷ এর প্রতিবাদ জানিয়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে৷ ধর্মঘটে ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনও যোগ দিয়েছে৷ ফলে দাম বাড়ার আশঙ্কা মাছ ও ডিম ফল সবজির৷
ট্রাক ধর্মঘটের জন্য যেতে পারছে না খাদ্যসামগ্রী, মাছ, শাক সবজি সহ অন্যান্য জিনিস৷ বেশিদিন ট্রাকে থাকার কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে৷ শাক সবজি, মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় জিনিস না গেলে একটা সময়ের পর রেশনেও টান পড়ার সম্ভাবনা৷ বিপুল ক্ষতির কথা ভেবে ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে৷ তবে আপাতত এই সব নিয়ে ভাবতে রাজি নয় ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা৷ এতোদিন নরমে গরমে অবরোধ হলেও, এবার ট্রাক চালকদের হুশিয়ারি, দাবি না মানলে অনির্দিষ্টকাল ধরে চলবে ট্রাক ধর্মঘট৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top