News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আহ্বান করা হয়েছে দরপত্র
Image

আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আহ্বান করা হয়েছে দরপত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নিত করার লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়েছে৷ বিমানবন্দরের টার্মিনাল ভবন নির্মাণে ৪৩৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে৷ খুব সম্ভবত আগামী সপ্তাহেই দরপত্র খোলা হবে৷ এরপরই নির্মাণ কাজ শুরু হয়ে যাবে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে৷
উল্লেখ্য, আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নিত করার কাজটি দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছিল৷ জমি অধিগ্রহণ নিয়ে প্রথমে জটিলতা দেখা দিয়েছিল৷ কিন্তু, পরবর্তী সময়ে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে৷ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক আগরতলা বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নিতকরণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে দিয়েছে৷ তা সত্বেও এর কাজে দরপত্র আহ্বান করার ক্ষেত্রে দীর্ঘ টালবাহানা লক্ষ্য করা যাচ্ছিল৷ অবশেষে দরপত্র আহ্বান করা হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন৷ তাতে খুব শীঘ্রই কাজ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top