News Flash

  • Home
  • Uncategorized
  • শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সপা থেকে ৬ বছরের জন্য বহিষ্কার অখিলেশ ও রামগোপাল
Image

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সপা থেকে ৬ বছরের জন্য বহিষ্কার অখিলেশ ও রামগোপাল

akhilesh-mulayamলখনউ, ৩০ ডিসেম্বর (হি.স.) : শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সপা থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হল অখিলেশ যাদবকে| উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ছেলে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশের পাশাপাশি তাঁর সঙ্গী রামগোপাল যাদবকেও ৬ বছরের জন্য দল থেকে বহিস্কˆার করে সমাজবাদী পার্টির (সপা) ঘরোয়া বিবাদে নয়া মাত্রা যোগ করলেন মুলায়ম সিং যাদব | শনিবার সকালে তাঁর প্রকাশিত তালিকার প্রার্থীদের সঙ্গে বৈঠকেও বসবেন নেতাজি| মুলায়মের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন অখিলেশ-সমর্থকরা|
ৱুধবার অখিলেশের অনুপস্থিতিতেই মুলায়ম প্রথম দফায় ৩২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন| পাল্টা জবাব দিতে বৃহস্পতিবার রাতে ২৩৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন অখিলেন | পাল্টা প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য শুক্রবার সকালেই শৃঙ্খলাভঙ্গের জন্য জবাবদিহি চেয়ে ছেলে অখিলেশকে শোকজ করেছিলেন সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদব| এরপর সন্ধ্যায় অখিলেশ, রামগোপাল, দুজনকেই বহিষ্কার করেন মুলায়ম| যা রাজ্যের নির্বাচনের নতুনমাত্র যোগ করবে বলে মনে করছে|
প্রসঙ্গত, ৱুধবার ভাই শিবপালকে পাশে বসিয়ে ৩২৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব| উত্তরপ্রদেশে মোট বিধানসভা আসনের সংখ্যা ৪০৩| তখনই অখিলেশঘনিষ্ঠরা মুখ্যমন্ত্রীর ফের এক দফা প্রার্থী তালিকা প্রকাশের ইঙ্গিত দেন| বাবার সঙ্গে কথা বলেও কাজ হয়নি| তাই বৃহস্পতিবার ২৩৫টি আসনের প্রার্থী ঘোষণা করেন অখিলেশ| তার পরেই ফের প্রকাশ্যে আসে বাবাছেলের ঝামেলা| এর মধ্যেই শিবপাল বাকি ৬৮টি আসনের প্রার্থীও ঘোষণা করে দেন| সেই তালিকায় জায়গা পেয়েছেন অখিলেশ ঘনিষ্ঠ নেতা| যদিও তাতে মন গলেনি অখিলেশের| তাই শুক্রবার নিজের সরকারি বাসভবনে ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অখিলেশ যাদব| লখনউয়ের কালিদাস মার্গের সেই বৈঠকে দলের প্রবীণ এবং নবীন দুই নেতারাই উপস্থিত|
এরপরই মুলায়ম ক্ষোভ উগরে দেন অখিলেশের বিরুদ্বেূ | পাশাপাশি বলেন, দল যখন প্রার্থীতালিকা দিল, তারপর কী করে অখিলেশ আলাদা প্রার্থীতালিকা দিল? অখিলেশ, রামগোপাল, দুজনেই দলটাকে শেষ করে দিতে চায়| আমি সেটা হতে দেব না| দুজনকেই বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে মুলায়মের দাবি, তিনি অনেক কষ্ট করে যে দল গড়েছেন, তাকে রক্ষা করতেই ব্যবস্থা নিলেন অখিলেশ, রামগোপালের বিরুদ্ধে|
বিশেষজ্ঞদের মতে, এভাবে আসলে নিজের শক্তি প্রদর্শন করতে চান মুলায়ম| বার্তা দিতে চান, সমাজবাদী পার্টিতে এখনও তিনিই শেষ কথা| যে ৱুঝিয়ে দিতে শনিবার সকালে তাঁর প্রকাশিত তালিকার প্রার্থীদের সঙ্গে বৈঠকেও বসবেন নেতাজি| যে তালিকায় আছেন অখিলেশের ঘোষিত তালিকার ১৮৭ জন প্রার্থী | এঁদের মধ্যে কতজন শনিবারের বৈঠকে গিয়ে মুলায়মের পাশে দাঁড়াবেন, সেটাই দেখার|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top