News Flash

Image

কংগ্রেস ও তৃণমূলে সখ্যতা

বড়ই জটিল পরিস্থিতির দিকেই রাজ্য রাজনীতি৷ রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রদেশ কমিটির মাথায় এইবার বসানো হইয়াছে বিধায়ক আশীষ সাহাকে৷ রাজনীতিতে তাঁহার উজ্জলতা আছে৷ কিন্তু তবু, তাঁহার নেতৃত্বের বিরুদ্ধেই ক্ষোভে বিক্ষোভ দেখা দিল৷ একথা তো ঠিক যে, সুদীপ বর্মনের ঐকান্তিক চেষ্টাতেই কংগ্রেসে এতবড় ভাঙ্গন হইয়াছে৷ ছয়জন কংগ্রেস বিধায়কই চলিয়া গেলেন তৃণমূল কংগ্রেসে৷ তাহার পুরস্কার দলের হইকমান্ড সুদীপ বর্মনদের না দিলে চরম অবিশ্বাসের কাজ হইবে৷ আশীষ সাহা বর্মন শিবিরের অতি বিশ্বস্ত হইলেও নিজে অনেক বিতর্কের উর্দ্ধে এবং তুলনামূলক স্বচ্ছ রাজনীতির পক্ষে৷ তিনি প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলেন৷ সুতরাং, প্রদেশ সভাপতি পদে আশীষ সাহার নিযুক্তিকে খুব বেশী অযৌক্তিক বলা যাইবে না৷ সাংগঠনিক নির্বাচনের নাটক না করিয়া সরাসরি কমিটি গঠন করিয়া তৃণমূল সুপ্রিমোর পদক্ষেপ নেওয়া ছাড়া তো অন্য উপায় নাই৷ প্রদেশ কমিটিতে বর্মন শিবিরের আধিপত্য খর্ব হইয়াছে এমন বলা যাইবে না৷ আসলে, রাজ্য রাজনীতি অনেক দ্বিধা দ্বন্ধের মধ্যে চলিতেছে৷ তৃণমূলের পালের হাওয়া কি বিজেপি কাড়িয়া নিতেছে না? বড়জলা বিধানসভা নির্বাচনের ফলাফল তো চোখে আঙুল দিয়া দেখাইয়া দিল তৃণমূল মানুষের মনকে টানিতে পারে নাই৷ ভোটাররা কার্য্যত রাজ্য নেতৃত্বের প্রতি অনাস্থাই জানাইয়া দিল৷
বিজেপি প্রদেশ নেতৃত্বে দবে বলিষ্ট নেতৃত্ব নাই৷ তবু, রাজ্যের বিভিন্ন নির্বাচনে বিজেপির উত্থান লক্ষ্য করা যাইতেছে৷ এই গেরুয়া দল যখন রাজ্যের প্রায় সর্বত্র সংগঠন শক্তিশালী করিতে তৎপর তখন তৃণমূলে কংগ্রেস সবে মাত্র প্রদেশ কমিটি ঘোষিত হইল৷ দলকে মানুষের কাছে নিযা যাইতে হইলে প্রয়োজন সংগঠন, কমিটি গঠন৷ তৃণমূল সেক্ষেত্রে বিজেপির চাইতে অনেক বেশী পিছাইয়া আছে৷ গোটা দেশের রাজনৈতিক পরিমন্ডল পরিবর্তনমুখী৷ যে কংগ্রেস পঃবঙ্গে গত বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট করিয়া তৃণমূল কংগ্রেসকে কোতল করিতে সক্রিয় হইয়াছিল আজ সেই রাজনীতি কোন পথে? তৃণমূলনেত্রী ও কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী এক মঞ্চে, কাছাকাছি৷ জাতীয় রাজনীতিতে দুই দল এক সূত্রে গাঁথা৷ কংগ্রেস ও তৃণমূল কাছাকাছি অবস্থানের কারণে সিপিএম নিজেকে সরাইয়া নিয়াছে৷ জাতীয় রাজনীতির প্রেক্ষাপট যখন দ্রুত বদলাইতেছে তখন এই ত্রিপুরায়ও তৃণমূল কংগ্রেসকে ঐক্যবদ্ধ আন্দোলনে যাইতে তো বাধা থাকিবার কথা নহে৷ দিল্লীতে দোস্তি রাজ্যে কুস্তি এই দ্বৈত রাজনীতি তো কাম্য হইতে পারে না৷ আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ত্রিপুরায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জোট গঠনের তাগিদ বাড়াইবে সে বিষয়ে সন্দেহ নাই৷ বিজেপির সঙ্গে এই দুই দলের সমঝোতার সম্ভাবনা আছে মনে হয় না৷ তৃণমূল কংগ্রেসের নতুন প্রদেশ সভাপতি আশীষ সাহার সামনেও বিরাট পরীক্ষার দিন আগত৷ দলের বিক্ষুব্ধদের ক্ষোভ প্রশমনেও কি ভূমিকা নেওয়া যায় সেই চেষ্টা নতুন সভাপতি কতখানি নিতে পারিবেন তাহা দেখিবার বিষয়৷
একথা সত্যি যে, ত্রিপুরায় অবাম শক্তি বহুধা বিভক্ত৷ আর এজন্যই এরাজ্যে সিপিমে দলের ক্ষমতারোহণের ক্ষেত্র অনেকটাই নিশ্চিত৷ বিজেপি ও তৃণমূল কংগ্রেস এখনও উপজাতি অধ্যুষিত এলাকায় শক্তিশালী সংগঠন গড়িয়া তুলিতে পারে নাই৷ সেখানে আগামী দিনে রাজ্য দখলের স্বপ্ণ দেখিবে কি করিয়া? জাতীয় রাজনীতিতে, মোদি বিরোধী আন্দোলনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মধ্যমণি হিসাবে অভিষিক্তা হইতে দেখা গিয়াছে৷ মোদি বিরোধী আন্দোলনের এই পরিণতি কোন্ পথে তাহাও আজ লক্ষ্য করিবার বিষয়৷ একথা আজ স্পষ্ট যে, রাজনীতিতে বিজেপি এবং সিপিএম এই দুই দলই তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী শক্তি৷ এই দুই দলের সঙ্গেই লড়াই’র মাধ্যমে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উত্থান কতবেশী কঠিন নতুন প্রদেশ সভাপতি নিশ্চয়ই তাহা হাড়ে হাড়ে বুঝিবেন৷ আগামীদিনে ত্রিপুরার রাজনীতির পথ সহজ সরল ভাবে তৈরী হইবে না৷ একথাও আজ উড়াইয়া দেওয়া যাইবে না যে, নীতি আদর্শের চাইতে রাজনৈতিক সুবিধা আদায়ই প্রধান লক্ষ্য৷ এক্ষেত্রে যে দল সুবিধা দিতে পারিবে সেই দলেই জন জোয়ার দেখা দিতে পারে৷ এই সুবিধার লক্ষ্যে বড় ধরনের দল বদলের ঘটনাও ঘটিবার সম্ভাবনা আছে৷ রাজনীতির এই টানাপোড়নের মধ্য দিয়াই রাজ্য রাজনীতিতে ভাঙ্গা গড়া চলিবে৷ আর এই পথেই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মৈত্রীর পথ প্রশস্ত হইলে রাজ্য রাজনীতি কিছুটা হইলেও নতুন খাতে প্রবাহিত হইতে পারে৷

Releated Posts

বিদ্যুৎহীন আড়ালিয়া নামারকুচি জেবি স্কুল, শৌচালয় ও পানীয় জলের সংকটে পড়ুয়ারা

আড়ালিয়া, ১৩ আগস্ট: বিদ্যুৎ সংযোগ নেই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও সংকট—একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত…

ByByReshmi Debnath Aug 13, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top