News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্যে এআইএডিএমকের দলীয় অন্তকলহ, লিঙ্গেশ্বর থিলাঙ্গনকে পেটানোর অভিযোগ
Image

প্রকাশ্যে এআইএডিএমকের দলীয় অন্তকলহ, লিঙ্গেশ্বর থিলাঙ্গনকে পেটানোর অভিযোগ

চেন্নাই, ২৮ ডিসেম্বর (হি.স.): জয়ললিতার মৃতু্যর পর থেকে ক্রমশ প্রকাশ্যে আসছে এআইএডিএমকের দলীয় অন্তর্কলহের ছবি| ৱুধবার সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিতে গিয়ে মার খেলেন বহিষ্কৃত সাংসদ তথা জয়ললিতার ঘনিষ্ঠ শশীকলা পুষ্পার স্বামী লিঙ্গেশ্বর থিলাঙ্গন|
এদিন দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য বৈঠকে বসছে এআইএডিএমকে| শশীকলা পুষ্পা তাঁর স্বামী লিঙ্গেশ্বর থিলাঙ্গন এবং তাঁর আইনজীবীদের নিয়ে মনোনয়ন জমা দিতে যান সেখানে | আইনজীবীদের মধ্যে একজন জয়ললিতার স্বাস্থ্য নিয়ে তদন্তের দাবি করেছিলেন| জয়ললিতা ঘনিষ্ঠ নেত্রী শশীকলা নটরাজন নাকি ওই পদকে আঁকড়ে দলের কর্তৃত্ব বজায় রাখতে চাইছেন| আর ডিএমকের মদতে সেই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন শশীকলা পুষ্পা| এরপরই বচসা শুরু হয়| যা পৌঁছায় হাতাহাতিতে|
এই ঘনটায় এআইডিএমকে সদর দফতরের বাইরে প্রবল বিক্ষোভ দেখান লিঙ্গেশ্বরের সমর্থকরা| চাপে পড়ে শেষপর‌্যন্ত এডিএমকের পক্ষে সি আর সরস্বতী বলেছেন, পুষ্পা দলীয় সংগঠনের কেউ নন| তিনি কী করে দলের সদর দফতরে গিয়ে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দিতে যান|
পরিস্থিতি যাই হোক, জললিতার প্রয়ানের পর প্রতিদিনই পিছিয়ে পড়ছে এডিএমকে|-

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top