News Flash

  • Home
  • Uncategorized
  • শেষ দিনেও উত্তাল সংসদ, রাষ্ট্রপতিকে নালিশ ৱিরোধীদের
Image

শেষ দিনেও উত্তাল সংসদ, রাষ্ট্রপতিকে নালিশ ৱিরোধীদের

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): শুরু থেকেই পণ্ড হয়েছে সংসদের শীতকালীন অধিৱেশন| শুক্রৱার, শীতকালীন অধিৱেশনের শেষ দিনই ৱা অন্যথা হৱে কেন! অন্য দিনগুলির মতো শেষ দিনেও উত্তাল হয় সংসদ| নোট ৱাতিল ইসু্যতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন ৱিরোধীরা| পরিস্থিতি সামাল দিতে প্রথম পর্যায়ে ৱেলা ১২টা পর্যন্ত মুলতুৱি করা হয় লোকসভা| শীতকালীন অধিৱেশনের শেষ দিনে ৱিজেপি সংসদীয় দলের সঙ্গে ৱৈঠক করেন প্রধানমন্ত্রী| কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী ৱলেছেন, `নিজেদের দেশের উপরে ভাৱছে কংগ্রেস|’

এদিকে, নোট ৱাতিল ইসু্য নিয়ে রাষ্ট্রপতির কাছে নালিশ জানাল কংগ্রেস সহ ৱিরোধীরা| ৱিরোধীদের অভিযোগ, নোট ৱাতিল ইসু্য নিয়ে সংসদে ৱিরোধীদের ৱলতে দেওয়া হচ্ছে না| নালিশ জানাতে রাষ্ট্রপতি প্রণৱ মুখোপাধ্যায়ের কাছে যান কংগ্রেস সহ প্রায় সমস্ত ৱিরোধী দলের নেতারা| রাষ্ট্রপতি ভৱনের ৱাইরে সাংৱাদিকদের মুখোমুখি হয়ে প্রৱীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ৱলেছেন, `সংসদ সুষ্ঠভাৱে পরিচালনায় সম্পূর্ণভাৱে ৱ্যর্থ হয়েছে সরকার| সরকারের মনোভাৱের দরুণ সংসদে কোনও কাজ হয়নি| এ ৱিষয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছে ৱিরোধী দলের নেতারা|’ শীতকালীন অধিৱেশনটাই শাসক-ৱিরোধী হইহট্টগোলে কার্যত মাটি হয়েছে| যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রণৱ মুখোপাধ্যায় ও প্রৱীণ ৱিজেপি নেতা লালকৃষ্ণ আডৱাণী

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top