News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মসংসৃকতি লাটে তুলে আন্দোলনে বিএসএনএলের কর্মী ও অফিসাররা
Image

কর্মসংসৃকতি লাটে তুলে আন্দোলনে বিএসএনএলের কর্মী ও অফিসাররা

bsnlনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ বিএসএনএলে’র অভ্যন্তরে মতভেদ তুঙ্গে উঠেছে৷ বিএসএনএল ম্যানেজমেন্ট ৬৫ হাজার পৃথক টাওয়ার নিয়ে কোম্পানি তৈরি করার চেষ্টা চালাচ্ছে৷ অপরদিকে বিএসএনএলে কর্মরত অফিসার ও সর্বস্তরের কর্মীরা ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন৷ বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে অধিক সুযোগসুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের চেষ্টা বলে অফিসার ও কর্মচারীরা অভিমত ব্যক্ত করেছে৷ এই ইস্যুতে তারা তীব্র আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে৷ অথচ লক্ষণীয় বিষয় হল বিএসএনএল’র যেসব কর্মচারী ও অফিসার ম্যানেজমেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিচ্ছে তারা বিএসএনএল’র  পরিষেবাকে তলানিতে এনে ঠেঁকিয়েছে৷ তাদের বদান্যতাতেই বিএসএনএল’র ভোক্তারা অতিষ্ঠ হয়ে উঠেছে৷ বিএসএনএল’র পরিষেবার অপর নাম ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে৷  তারা নিজেদের দায়দায়িত্ব পালন করার বদলে ম্যানেজমেন্টের বিরুদ্ধে আন্দোলনমুখী হয়ে উঠেছে৷ প্রকৃতপক্ষে বিএসএনএল’র এসব কর্মচারীদের কল্যাণেই বিএসএনএল’র পরিষেবা নিম্নমুখী  হয়ে উঠেছে৷ তারাই বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে মদত দিয়ে আসছে৷ তাদের মদতেই বেসরকারি টেলিকম সংস্থাগুলির ভোক্তা সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে৷ বিএসএনএল’র কর্মচারীরা যদি সঠিক পরিষেবা প্রদানে এগিয়ে আসত তাহলে বিএসএনএল’র ভোক্তাদের এতটা দুর্ভোগ পোহাতে হত না৷ ভোক্তাদের বাস্তব অভিজ্ঞতা খুবই তিক্ত৷ এরই মধ্যে বিএসএনএল’র অফিসার ও কর্মচারীরা আগামী ১৫ ডিসেম্বর দেশব্যাপী একদিনের প্রতীকি ধর্মঘটের যে ডাক দিয়েছে তা নিয়ে বিএসএনএল’র ভোক্তাদের মধ্যেও বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ নিজেদের কর্মসংসৃকতিকে ফিরিয়ে আনার বদলে অন্তর্জলী যাত্রার দিকে ঠেলে দেওয়ার  নায়করা যে কৌশল নিয়েছে তা যে নিজেদের জন্যই চরম বিপর্যয় ডেকে আনবে তা বলার অপেক্ষা রাখে না৷ এদিকে বিএসএনএল’র অফিসার ও কর্মীরা মঙ্গলবার কামানচৌমুহনী এবং উত্তরগেইটে  বিক্ষোভ প্রদর্শন করে৷ এমনকি বিকেলে সাংবাদিক সম্মেলন করে কর্মচারী  ঐক্যমঞ্চ নাম দিয়ে ১৫ ডিসেম্বর দেশব্যাপী একদিনের ধর্মঘটের সিদ্ধান্তের কথা জানায় তারা৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top