News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতি দূর করতে নোট বাতিলের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, দাবি প্রধানমন্ত্রীর
Image

দুর্নীতি দূর করতে নোট বাতিলের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, দাবি প্রধানমন্ত্রীর

pm-narendra-modiআহমেদাবাদ, ১০ ডিসেম্বর (হি.স.) : দুর্নীতি দূর করতে নোট বাতিলের সিদ্ধান্ত একটা বড় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ | আমার নিন্দা করতেই পারেন, কিন্তু মানুষকে মোবাইল ব্যাঙ্কিং সম্পর্কে অবগত করুন | বিরোধীদের একহাত নিয়ে শনিবার গুজরাটের দিশার জনসভা থেকে এবার এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
জনসভা থেকে তিনি আরও বলেন, কালো টাকা ফেরাতে নোট বাতিলের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই কারণেই মাওবাদীরা দলে দলে আত্মসমর্পণ করতে শুরু করেছে | পাশপাশি, নোট বাতিল করায় সন্ত্রাসবাদীরাও জব্দ হচ্ছে | কারণ, নোট বাতিল করে সন্ত্রাসবাদীদের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে | মাওবাদী ও সন্ত্রাসবাদীদের শক্তি ঘাঁটি যেখানে ভেঙে যাচ্ছে ওই সিদ্ধান্তের ফলে, সেখানে বিরোধীরা কেন ক্রমাগত আক্রমণ করছে, সেই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী | গরীবের হাত শক্ত করতেই নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে | শুধু তাই নয়, বিদেশ থেকে কালো টাকা ফেরাতে এবং জাল নোটের কারবারীদের রুখতে ওই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এভাবেই সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদী |

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top