News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যেও জনধন একাউন্টে লেনদেন চিন্তাজনক
Image

রাজ্যেও জনধন একাউন্টে লেনদেন চিন্তাজনক

jan-dhanনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ রাজ্যে জনধন একাউন্টে জমা অর্থরাশির পরিমান রীতিমতো অবাক করার মতো৷ এখন পর্যন্ত জনধন একাউন্ট শুরু হওয়ার পর থেকে মোট ৬২৭ কোটি ৩৩ লক্ষ টাকা জমা পড়েছে৷ মোট একাউন্ট খোলা হয়েছে ৮ লক্ষ ২৬ হাজার৷ তাতে, প্রশ্ণ উঠেছে গত ৮ নভেম্বর নোট বাতিল সিদ্ধান্তের পর থেকেই কি জনধন একাউন্টে বিভিন্ন কালো টাকার মালিকরা তাদের বেআইনী অর্থ জমা দিয়েছেন কিনা৷
গোটা দেশেই নোট বাতিলের পদক্ষেপের পর থেকে জনধন একাউন্টে প্রচুর অর্থ জমা পড়েছে৷ অবশ্য, আয়কর দপ্তর সমস্ত জনধন একাউন্ট নজরে রেখেছে৷ আয়ের সাথে সামঞ্জস্য নেই এমন জনধন একাউন্টধারীদেরও চিহ্ণিত করবে আয়কর দপ্তর৷ এক্ষেত্রে রাজ্যেও আয়কর দপ্তর জনধন একাউন্টের দিকে নজর দেবে বলে সূত্রে খবর৷ মূলত, গরীব অংশের জনগণকে ব্যাঙ্কের দরজায় পৌছে দেওয়ার লক্ষ্যেই জনধন একাউন্ট চালু করে কেন্দ্রীয় সরকার৷ ফলে, কালো টাকার মালিকদের খুজে বের করতে জনধন একাউন্টধারীদেরও সন্দেহের আওতার বাইরে রাখতে চাইছে না কেন্দ্র৷
সূত্রের খবর, আয়কর দপ্তর ব্যাঙ্কগুলিকে জনধন একাউন্টে টাকা জমা হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বলেছে৷ বিশেষ করে গত ৮ নভেম্বরের পর থেকে কোন কোন জনধন একাউন্টে কি পরিমান অর্থরাশি জমা পড়েছে সমস্ত তথ্য চেয়েছে আয়কর দপ্তর৷ স্থানীয় এক ব্যাঙ্ক কর্তা জানিয়েছেন, জনধন একাউন্টধারীদের একাউন্টের হিসাব খতিয়ে দেখা হচ্ছে৷ ব্যাক্তিভিত্তিক টাকা জমা দেওয়ার সমস্ত তথ্য বের করা হবে৷ সেক্ষেত্রে যাদের একাউন্টে অর্থ জমা দেওয়ার বিষয়ে সন্দেহ দেখা দেবে আয়কর দপ্তর তাদের বিষয়ে আয়কর দপ্তরকে জানানো হবে৷ অবশ্য ঝামেলা এড়াতে জনধন একাউন্টধারীদের একাউন্টের সমস্ত তথ্যই আয়কর দপ্তরের হাতে তুলে দেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষরা৷
এদিকে, নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকে রাজ্যে ১২৬৬ কোটি টাকার বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা পড়েছে৷ সূত্রের খবর, ইউবিআই ব্যাঙ্কে ৬০০ কোটি, এসবিআই’তে ১৯৭ কোটি এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে ৪৬৯ কোটি টাকার বাতিল নোট জমা পড়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top