News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিমা বর্মণ খুনে আরো এক পুলিশের জালে
Image

প্রতিমা বর্মণ খুনে আরো এক পুলিশের জালে

handcuffনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৮ ডিসেম্বর৷৷ প্রতিমা বর্মণের খুনের মামলায় আরো একজনকে গ্রেপ্তার করল পুলিশ৷ তার নাম লিটন লস্কর(৩৮)৷  বৃহস্পতিবার লস্কর চৌমুহনী বাড়ি থেকে গ্রেপ্তার করা হল তাকে৷ বেলা দশটার দিকে৷ এর আগে বুধবার বিকেলে গ্রেপ্তার করা হল মৃদুল দেববর্মাকে৷ বৃহস্পতিবার দুজনকে হাজির করা হয় বিশালগড় মহকুমার আদালতে৷ মামলা তদন্তকারী পুলিশ৷ মহিলা থানার ওসি স্বস্তি দাস দশদিনের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানান৷ কিন্তু কেইস ডায়েরি সোপর্দ করতে না পারায় আবেদন মঞ্জুর করেনি আদালত৷ পাঁচদিনের জন্য দুজনকে পাঠিয়ে দেওয়া হয় জেল হাজতে৷ ১২ ডিসেম্বর কোন ডায়েরি কেইস ডায়েরি দেখে তবেই রিমান্ডের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আদালত জানিয়ে দেয়৷ মহকুমার পুলিশ আধিকারিক প্রবীর পাল জানান মৃদুল দেববর্মাকে জিজ্ঞাসাবাদ করেই গ্রেপ্তার করা হয় লিটনকে৷ প্রতিমা পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়৷ তাতে লিটনের নাম ছিল না৷ তিনি মনে করেন মামলা নিয়ে সঠিকপথে এগোচ্ছে পুলিশ৷ গত ৩০ নভেম্বর যখন নিখোঁজ ডায়েরি  করা  হয়৷ মামলা তদন্তকারী অধিকারিক ছিলেন পুলিশ অফিসার আশালতা৷ পরবর্তী সময়ে দায়িত্ব দেওয়া হয় সাবইন্সপেক্টর শিপ্রা দেবনাথকে৷ বৃহস্পতিবার সকালে পুলিশ  প্রশাসন মামলার দায়িত্ব দেন৷ বিশালগড় মহিলা থানার ওসি স্বস্তি দাসকে গত ২৯ নভেম্বর রাত থেকে নিখোঁজ বিশালগড় থানার রতননগর এলাকার প্রতিমা বর্মণ৷  মঙ্গলবার মৃদুল দেববর্মার বাড়ির পাশে পচাগলা মৃতদেহ উদ্ধার হয়৷ প্রতিমার বোন সীতা বর্মণ মৃদুল দেববর্মার ছোট ভাইয়ের নামে খুনের মামলা করেন৷  পুলিশ ৩০২ ধারায় মামলা নিয়েছে৷ পুলিশের অনুমান ধর্ষণের পরে খুন করা হয়৷ এই ঘটনা আরো অনেকে যুক্ত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top