News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশমন্ত্রকের সহায়তায় দেশে ফিরলেন দুবাইয়ে ১০০০ কিমি পথ হাঁটা ভারতীয় সেলভারাজ
Image

বিদেশমন্ত্রকের সহায়তায় দেশে ফিরলেন দুবাইয়ে ১০০০ কিমি পথ হাঁটা ভারতীয় সেলভারাজ

Govt of Indiaনয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : অসুস্থ শরীরেও কাজ করে চলেছেন সুষমা স্বরাজ| বিদেশমন্ত্রকের সহায়তায় অবশেষে দেশে ফিরলেন প্রবাসী ভারতীয় জগন্নাথন সেলভারাজ| কর্মসূত্রে দুবাই গিয়ে চরম দুর্দশার মধ্যে পড়েন সেলভারাজ| মামলার শুনানিতে উপস্থিত হতে গত ২ বছর ধের ১০০০ কিমি-র বেশি পথ পাড়ি দিয়েছেন| এরপরই বিষয়টি জানানর পর সেলভারাজকে দেশে ফেরাতে তত্পর হয় বিদেশমন্ত্রক| শেষমেষ নিজের দেশে, নিজের গ্রামে ফিরেছেন জগন্নাথন সেলভারাজ | মঙ্গলবার স্বয়ং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে জানিয়েছেন সে খবর|
প্রসঙ্গত, প্রবাসী ওই ভারতীয়র নাম জগন্নাথন সেলভারাজ| তিরুচিরাপল্লী থেকে কাজের সূত্রে দুবাই গিয়ে চরম দুর্দশায় পড়েন তিনি| দুবাইয়ে তাঁর থাকার জায়গা ছিল না| মাসের পর মাস কাটিয়েছেন সোনাপুরের একটি পাবলিক পার্কে| মায়ের মৃতু্যর খবর শুনেও ফিরতে পারছিলেন না| সোনাপুর থেকে কারামার আদালতে যেতে বাসভাড়া সামান্য কয়েক দিরহাম| সেটুকু দেওয়ার সামর্থ্যও ছিল না তাঁর| দেশে ফেরার বিমানের টিকিট জোগাড় করতে দু বছরের ওপর ১০০০ কিমির বেশি রাস্তা হেঁটে লেবার কোর্টে শুনানির জন্য যাওয়া-আসা করেছেন| প্রতিদিন চার-পাঁচ ঘণ্টা লাগত আসা যাওয়া করতে|
তাঁর এই খবর স্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশ পায়| সেই খবর গোচরে আসে সুষমার| সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি| দুবাইয়ের ভারতীয় দূতাবাসের কাছে রিপোর্ট চেয়ে পাঠান| অবশেষে তাঁর সাহায্যেই দেশে ফিরতে পারলেন সেলভারাজ| এদিন সেখবর জানিয়ে বিদেশমন্ত্রী টুইটারে লিখেছেন, আমরা তাঁকে দেশে ফিরিয়ে আনতে পেরেছি| নিজের গ্রামে পাঠাতে পেরেছি|
উল্লেখ্য, কডনিজনিত সমস্যা নিয়ে গত সপ্তাহেই এইমস্-এ ভর্তি হন বিদেশমন্ত্রী | সেখানেই তাঁর ডায়ালিসিস চলছে| চিকিত্সকরা জানিয়েছেন, তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে | সম্ভবত আগামী সপ্তাহে কিডনি প্রতিস্থাপন হতে পারে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top