News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সরকারী কমর্চারীরা নির্বিঘ্নেই পেলেন বেতন
Image

রাজ্যের সরকারী কমর্চারীরা নির্বিঘ্নেই পেলেন বেতন

new-currencyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ নোট বাতিলের জেরে সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টি হলেও রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারীদের বেতন পেতে হাহাকার করতে হয়নি৷ নোট বাতিলের সিদ্ধান্তের পর বৃহস্পতিবার ছিল প্রথম মাস পয়লা দিন৷ স্বাভাবিক ভাবেই রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক থেকে বেতন তুলতে হুরোহুরি পড়ে যায় শিক্ষক কর্মচারীদের৷ তবে, এদিন বেতন তোলার ক্ষেত্রে কোন ধরনের অসন্তোষের ছাপ লক্ষ্য করা যায়নি তাদের মধ্যে৷ অধিকাংশ শিক্ষক কর্মচারীই এটিএম কিংবা ব্যাঙ্কে গিয়ে বেতন তুলেছেন৷ অবশ্য, নির্দিষ্ট সীমার মধ্যে থেকেই তাদের বেতন তুলতে হয়েছে৷ ইউবিআই এবং এসবিআইয়ের তরফে জানানো হয়েছে বেতন দেওয়ার ক্ষেত্রে কোন সমস্যা নেই৷ এদিন, গ্রামীণ ব্যাঙ্ক এবং কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে শিক্ষক কর্মচারীরা বেতন তুলেছেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক শিক্ষক জানিয়েছেন, এটিএম থেকে আজ তিনি দুই হাজার টাকা তুলতে পেরেছেন৷ ৫০০ এবং ১০০ টাকার নোটে তিনি দুই হাজার টাকা এটিএম থেকে পেয়েছেন৷ ফলে, দুই এক দিন বিভিন্ন খরচাপাতি বহন করতে সমস্যা রইল না৷
এদিকে, নোট বাতিলের জেরে সমস্যার হাত থেকে রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিতে ইউবিআই মোবাইল এটিএম ভ্যান চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷ মঙ্গলবার থেকে আগরতলা এবং পার্শ্ববতী এলাকায় মোবাইল এটিএম ভ্যানের মাধ্যমে পরিষেবা প্রদান করার ব্যবস্থা করেছে ইউবিআই৷ ব্যাঙ্কের তরফে জানা গিয়েছে মোবাইল এটিএম ভ্যানে পিওএস মেশিন বসানো থাকবে৷ সেখান থেকে সহজেই গ্রাহকরা ব্যাঙ্কে না গিয়েও তাদের একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন৷ আগামীদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোবাইল এটিএম ভ্যানের মাধ্যমে পরিষেবা দেওয়ারও চিন্তাভাবনা করছে ইউবিআই৷ এদিন, জনৈক ব্যাঙ্ক কর্তা জানিয়েছেন, নোট বাতিলের জেরে যে সমস্যার সৃষ্টি হয়েছিল তার অনেকটাই লাঘব হয়েছে৷ এখন পর্যন্ত রাজ্যে ১০০ টাকা, নতুন ৫০০ ও ২০০০ টাকার মোট ১০৯৮ কোটি টাকা এসেছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top