News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক দায়বদ্ধতার প্রসার ঘটাতে ইঞ্জিনীয়ারদের প্রতি আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

সামাজিক দায়বদ্ধতার প্রসার ঘটাতে ইঞ্জিনীয়ারদের প্রতি আহ্বান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ সার্ভিস ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সম্মেলন উপলক্ষ্যে রবিবার আইএমএ হাউজে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন ও বন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া প্রমুখ৷ রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার ইঞ্জিনিয়ারদের এই সমাজসেবামূলক কাজকর্মের ভূয়সী প্রশংসা করে৷ ইঞ্জিনিয়াররা নির্মাণ কাজ পরিচালনা করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার যে নজীর স্থাপন করেছেন তার আরো প্রসার ঘটাতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, রক্তদান এখন এই রাজ্যের ঐতিহ্যে পরিণত হয়েছে৷ রক্তদান একটি সামাজিক রীতিনীতিও বটে৷ শুধু নিজেরাই রক্ত দিলে চলবে না, নিজেদের মধ্যে রক্তদানকে সীমাবদ্ধ রাখলে চলবে না৷ রক্তদানকে সার্বজনীন উৎসবে পরিণত করতে হবে৷ এজন্য প্রয়োজন পরিবারের সদস্য সহকর্মী এবং প্রতিবেশীদের রক্তদান উৎসবে সামিল করা৷ যাদের বয়স ১৮-৬৫ বছর এবং তারা রক্তদানে সক্ষম তাদেরকে রক্তদানে সামিল হতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রতিবেশীদের উৎসাহিত করার মধ্যে দিয়েই রক্তদান উৎসব সার্বজনীন রূপ লাভ করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গ্রামোন্নয়ন ও বন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, রক্তদান শুধু পরোপকারই নয়, নিজের সুস্বাস্থ্য ও সার্বিক গঠনের ক্ষেত্রেও যথেষ্ট উপকারী৷ সুস্থ সবল প্রতিটি মানুষকেই রক্তদানে এগিয়ে আসা জরুরি৷ রক্তদান করলে দেহে রক্তের ঘাটতি ঘটে না৷ বরং দান করা রক্ত অপর একজনের জীবন বাঁচাতে পারে৷ এর চেয়ে পূর্ণের কাজ আর কিছু হতে পারে না বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ সে কারণেই রক্তদান উৎসবে সকলকে এগিয়ে আসতে পরামর্শ দিয়েছেন শ্রী জমাতিয়া৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top